Swadesh Chitro
  • ঢাকা সোমবার, ২৫ মে, ২০২৬, ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩
banner

সালমান খান এবার ভিনদেশি থ্রিলারে


FavIcon
বিনোদন ডেস্ক:
প্রকাশিত: মে ২৪, ২০২৬, ০১:০০ পিএম
সালমান খান এবার ভিনদেশি থ্রিলারে
বলিউড সুপারস্টার সালমান খান।

বলিউড সুপারস্টার সালমান খান এবার অভিনয় করেছেন ভিনদেশি সিনেমায়। আরব ভিত্তিক অ্যাকশন থ্রিলার মুভি ‘সেভেন ডগস’-এ একটি বিশেষ ক্যামিও চরিত্রে দেখা যাবে এই নায়ককে। সম্প্রতি মিশরে সিনেমাটির প্রিমিয়ার অনুষ্ঠিত হয়।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনযায়ী, নতুন এই চলচ্চিত্রে সালমানের অ্যাকশন অবতারের ঝলক এবং ছবির পোস্টার প্রকাশ্যে আসার পর থেকেই সামাজিক মাধ্যমে নায়কের ভক্তদের মাঝে এটি এখন আলোচনায়।

সিনেমাটির প্রিমিয়ারের বেশ কিছু ছবি ও ভিডিও ছড়িয়ে পড়েছে। প্রিমিয়ার অনুষ্ঠানে মূল চরিত্রদের পাশাপাশি অনুষ্ঠানস্থল জুড়ে থাকা সালমান খানের একটি বিশাল পোস্টার সবার নজর কাড়ে। 

সেখানে উপস্থিত অনেক অতিথিকেই অভিনেতার পোস্টারের সামনে দাঁড়িয়ে সেলফি তুলতে দেখা যায়। কাজের ব্যস্ততার কারণে সালমান নিজে প্রিমিয়ারে উপস্থিত থাকতে না পারলেও অনুষ্ঠান জুড়ে তার জনপ্রিয়তার আবহ ছিল স্পষ্ট। 

বিশেষ করে সিনেমাটির একটি দৃশ্যে প্রধান অভিনেতা করিম আব্দেল আজিজ ও আহমেদ ইজের সঙ্গে সালমানের ইংরেজি সংলাপের ক্লিপিং ভাইরাল হওয়ার পর অনুরাগীদের মাঝে ব্যাপক উদ্দীপনা তৈরি হয়েছে।

‘সেভেন ডগস’ সিনেমাটিতে সালমান খান ছাড়াও আরও বেশ কয়েকজন আন্তর্জাতিক ও ভারতীয় তারকা অভিনয় করেছেন। এর মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন বলিউডের আরেক জনপ্রিয় অভিনেতা সঞ্জয় দত্ত এবং বিশ্বখ্যাত অভিনেত্রী মনিকা বেলুচ্চি।

 

Banner
Side banner
Side banner