সাম্প্রতিক সংঘাতে ইরান বিজয়ী হয়েছে বলে দাবি করেছেন ইসরায়েলের সাবেক জাতীয় নিরাপত্তা প্রধান জিওরা আইল্যান্ড। তার মতে, এই পরিস্থিতি যুক্তরাষ্ট্র ও ইসরাইল উভয়ের জন্যই নতুন কৌশলগত চ্যালেঞ্জ তৈরি করেছে।
ইসরায়েলের গণমাধ্যম চ্যানেল ১২–কে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, “ইরান এই যুদ্ধে জিতেছে, হয়তো অল্প ব্যবধানে, কিন্তু এটি স্পষ্ট বিজয়।
আইল্যান্ডের দাবি, পুরো সংঘাতকালজুড়ে ইরানের রাজনৈতিক ও সামরিক নেতৃত্ব অটুট ছিল এবং তারা নিজেদের সক্ষমতা প্রদর্শনে সফল হয়েছে। এর ফলে আন্তর্জাতিক কূটনৈতিক আলোচনায় তেহরানের অবস্থান আরও শক্ত হয়েছে বলেও তিনি মন্তব্য করেন।
তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র বর্তমানে স্পষ্ট চাপের মধ্যে রয়েছে এবং ওয়াশিংটনের প্রধান লক্ষ্য এখন সংঘাত প্রশমন করা, ইরানের পারমাণবিক কর্মসূচি নয়। তার ভাষ্য অনুযায়ী, বর্তমান পরিস্থিতি যুক্তরাষ্ট্র ও ইসরাইল উভয়ের জন্যই জটিল কৌশলগত অবস্থার সৃষ্টি করেছে। সূত্র: মিডল ইস্ট আই







































আপনার মতামত লিখুন :