Swadesh Chitro
  • ঢাকা সোমবার, ০৯ ফেব্রুয়ারি, ২০২৬, ২৬ মাঘ ১৪৩২
banner

কুষ্টিয়া কারাগারে হাজতির রহস্যজনক মৃত্যু


FavIcon
শরিফ মাহমুদ,কুষ্টিয়া,প্রতিবেদক:
প্রকাশিত: ফেব্রুয়ারি ৭, ২০২৬, ০৭:৫০ পিএম
কুষ্টিয়া কারাগারে হাজতির রহস্যজনক মৃত্যু

কুষ্টিয়া জেলা কারাগারে বিদ্যুৎ আলী (২৭) নামের এক হাজতির অস্বাভাবিক মৃত্যু হয়েছে বলে জানা গেছে। পুলিশের দাবি, বিদ্যুৎ আলী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

শনিবার(৭ ফেব্রুয়ারি) ভোরে কারাগারের ভেতরে এই ঘটনা ঘটে।বিদ্যুৎ আলী কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার মোকাররমপুর ইউনিয়নের ফকিরাবাদ গ্রামের চাঁদ্দু আলীর ছেলে। সকাল সাড়ে ১০টার দিকে কুষ্টিয়ার জেল সুপার শরিফুল আলম বলেন, মাদক মামলায় সাজাপ্রাপ্ত হয়ে দুই মাস আগে বিদ্যুৎ আলী কারাগারে আসেন।ভোরে তিনি কারাগারের বাথরুমের জানালার গ্রিলে নিজের গামছা গলায় পেঁচিয়ে আত্মহত্যা করেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া ২৫০ শয্যার জেনারেল হাসপাতালের মর্গে লাশ পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে আইনি প্রক্রিয়া মেনে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।

হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) হোসেন ইমাম বলেন, ‘হাসপাতালে আনার আগেই ওই যুবকের মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।’

Banner
Side banner

সারাদেশ বিভাগের আরো খবর

Small Banner
Side banner