অহংকার জান্নাতের পথে বাধা: যে আমল ও দোয়ায় নম্র হয় হৃদয়
অহংকার মানুষের আত্মিক জীবনের অন্যতম ভয়াবহ ব্যাধি। এটি এমন একটি গুনাহ, যা মানুষকে আল্লাহর রহমত থেকে দূরে সরিয়ে দেয় এবং মানুষের কাছেও অপছন্দনীয় করে তোলে। ইতিহাসের প্রথম অবাধ্য সত্তা ইবলিসও অহংকারের কারণেই আল্লাহর দরবার থেকে বিতাড়িত হয়েছিল। তাই ইসলামে বিনয় ও নম্রতাকে ইমানদারের অন্যতম শ্রেষ্ঠ গুণ হিসেবে গণ্য