এলিভেটেড এক্সপ্রেসওয়েতে স্কচটেপ মোড়ানো ব্যক্তির মরদেহ উদ্ধার
রাজধানীর এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। অজ্ঞাত মরদেহটি স্কচটেপ মোড়ানো অবস্থায় পড়েছিলো। শুক্রবার সকালে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মরদেহটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয়া হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।