সিরাজগঞ্জের চক কোবদাসপাড়ায় হোসেন আলীর লীজ নেয়া পুকুর থেকে জোরপূর্বক মাছ লুটের অভিযোগ উঠেছে একই এলাকার মেরাজ আলী গংয়ের বিরুদ্ধে।
এব্যাপারে হোসেন আলীর স্ত্রী পলি খাতুন বাদী হয়ে সিরাজগঞ্জ সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
বাদীর লিখিত অভিযোগ ও এলাকাবাসীর সূত্রে জানা যায়, ১৩ ফেব্রুয়ারী ২০২৬ইং তারিখ সকাল আনুমানিক ১১ ঘটিকার সময় একই এলাকার মৃত জাহান আলীর ছেলে মেরাজ আলী(২৫), হাফিজুল ইসলামের ছেলে ইউসুফ আলী(৩০), আলামিন হোসেনের ছেলে জুবায়েল, হাফিজুলের ছেলে সবুজ এবং আইজ্জল সহ অজ্ঞাত নামা ১০/১৫ জনের একটি গ্রুপ দেশীয় ধারালো অস্ত্রে সজ্জিত হয়ে হোসেন আলীর লীজ নেয়া পুকুরে জোরপূর্বক মাছ ধরেতে থাকে। এমতাবস্থায় হোসেন আলীর স্ত্রী পলি খাতুন আসামিদের বাঁধা প্রদান করিলে আসামির ক্ষিপ্ত হয়ে পলি খাতুনকে অশীল ভাষায় গালি গালাজ করতে করতে দেশীয় ধারালো অস্ত্র হাতে কোপানোর জন্য এগিয়ে আসে। নিরুপায় হয়ে পলি খাতুন থানায় গিয়ে লিখত অভিযোগ দেন।
অভিযোগের ভিত্তিতে এস আই রেজাউলের নেতৃত্বে পুলিশের একটি টিম ঘটনা স্হলে উপস্থিত হন।পুলিশের আগমনে আসামিরা পলায়ন করে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, উক্ত আসামিরা আল আমিনের নেতৃত্বে বিএনপির পরিচয়ে এলাকায় মাদক ব্যবসা, জমি দখল সহ সন্ত্রাসী কর্মকাণ্ডে নিয়োজিত।এদের বিরুদ্ধে ভয়ে এলাকাবাসী মূখ খুলতে নারাজ।তাই এলাকার শান্তি শৃঙ্খলা রক্ষায় অতিসত্বর আসামিদের আইনের আওতায় আনার দাবি ভুক্তভোগী মহলের।























আপনার মতামত লিখুন :