Swadesh Chitro
  • ঢাকা মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২
banner

বিশ্বকাপেই ৭০০ উইকেটের মাইলফলক স্পর্শ করলেন রশিদ খান


FavIcon
স্পোর্টস ডেস্ক:
প্রকাশিত: ফেব্রুয়ারি ১৬, ২০২৬, ০২:৪৪ পিএম
বিশ্বকাপেই ৭০০ উইকেটের মাইলফলক স্পর্শ করলেন রশিদ খান
স্বীকৃত টি-টোয়েন্টিতে প্রথম বোলার হিসেবে ৭০০ উইকেটের ক্লাবে নাম লেখালেন রশিদ খান।

স্বীকৃত টি-টোয়েন্টিতে ৬৯৬ শিকার করে বিশ্বকাপ খেলতে নেমেছিলেন রশিদ খান। নিউজিল্যান্ডের বিপক্ষে এক ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২ উইকেট শিকার করে ৭০০ উইকেটের দরজায় কড়া নাড়ছিলেন এই আফগান লেগ স্পিনার। অবশেষে বহুল কাঙ্ক্ষিত সেই মাইলফলক স্পর্শ করেছেন তিনি।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে মাঠে নামে আফগানিস্তান। টস হেরে আগে ব্যাট করতে নামে আরব আমিরাত। 

Rashid Khan got the big wicket of Glenn Phillips, Afghanistan vs New Zealand, T20 World Cup, Chennai, February 8, 2026

ইনিংসের ১৬তম ওভারের তৃতীয় বলে রশিদকে সুইপ করতে যান সংযুক্ত আরব আমিরাতের টেলএন্ডার ব্যাটার মোহাম্মদ আফরান। ভারসাম্য ধরে রাখতে না পেরে হিট উইকেট হয়ে যান আফরান। এতেই ৭০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেন রশিদ। 

স্বীকৃত টি-টোয়েন্টিতে প্রথম বোলার হিসেবে ৭০০ উইকেটের ক্লাবে নাম লেখালেন আফগান অধিনায়ক। এমনকি আন্তর্জাতিক টি-টোয়েন্টিতেও উইকেট শিকারের তালিকায় সবার শীর্ষে রশিদ। ১১৫ ম্যাচে ১৯২ উইকেট শিকার করেছেন তিনি। 

 

Banner
Side banner
Side banner