Swadesh Chitro
  • ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩
banner

৮ বছর পর জিম্বাবুয়ে ওয়ানডে দলে ৪০ বছর বয়সী ক্রেমার


FavIcon
স্পোর্টস ডেস্ক:
প্রকাশিত: সেপ্টেম্বর ২০, ২০২৬, ০৫:৩৭ পিএম
৮ বছর পর জিম্বাবুয়ে ওয়ানডে দলে ৪০ বছর বয়সী ক্রেমার

স্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের শেষ ওয়ানডেতে মাঠে নেমেছে জিম্বাবুয়ে। এই ম্যাচের একাদশে জায়গা পেয়েছেন ৪০ বছর বয়সী জিম্বাবুইয়ান লেগ স্পিনার গ্রায়েম ক্রেমার। দীর্ঘ ৮ বছর পর জিম্বাবুয়ে ওয়ানডে দলে ফিরলেন তিনি।

৪০ বছরে পা দেওয়া লেগ স্পিনার ক্রেমার ২০১৮ সালের পর এই প্রথম জিম্বাবুয়ের হয়ে ওয়ানডে খেলতে নেমেছেন। ব্রেন্ডন টেলর, ক্রেইগ আরভিন ও সিকান্দার রাজার পর জিম্বাবুয়ে দলের চতুর্থ চল্লিশোর্ধ ক্রিকেটার হিসেবে একাদশে অন্তর্ভুক্ত হলেন তিনি।

চোটের কারণে বাদ পড়া ওয়েলিংটন মাসাকাদজা ও বিশ্রামে থাকা নিউম্যান নিয়ামহুরির জায়গায় একাদশে এসেছেন আর্নেস্ট মাসুকু ও গ্রায়েম ক্রেমার। টানা দুই ম্যাচ জিতে আগেই সিরিজ নিজেদের করে নিয়েছে অস্ট্রেলিয়া। এই ম্যাচ তাই জিম্বাবুয়ের জন্য হোয়াইটওয়াশ এড়ানোর লড়াই। 

জিম্বাবুয়ে একাদশ: ব্রায়ান বেনেট, বেন কারান, ইনোসেন্ট কায়া, ব্রেন্ডন টেলর (উইকেটরক্ষক), ক্রেইগ আরভিন, সিকান্দার রাজা (অধিনায়ক), ওয়েসলে ম্যাধভেরে, ব্র্যাড ইভান্স, গ্রায়েম ক্রেমার, আর্নেস্ট মাসুকু ও ব্লেসিং মুজারবানি।

Banner
Side banner
Side banner