বাংলা নববর্ষের প্রাণের উৎসব “পহেলা বৈশাখ-১৪৩৩ “ উদযাপন উপলক্ষ্যে কুষ্টিয়ায় বর্ণাঢ্য আয়োজন ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে বর্ষবরণ অনুষ্ঠান।
১৪ এপ্রিল মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে “বৈশাখী শোভাযাত্রা” কুষ্টিয়া কালেক্টরেট চত্তর হয়ে শহরের বিভিন্ন স্থান প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের ”বনবীথি” চত্তরে সমাপ্ত হয় । এ সময় বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ রংবেরঙের বৈশাখী সাজ ও ঐতিহ্যবাহী উপকরণ নিয়ে শোভাযাত্রায় অংশগ্রহণ করেন, যা পুরো শহরে এক আনন্দমুখর পরিবেশ সৃষ্টি করে।
কুষ্টিয়ার পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন, পিপিএম (বার) উক্ত শোভাযাত্রায় অংশগ্রহণ করেন এবং সর্বস্তরের জনগণের সাথে আনন্দ ভাগাভাগি করেন। উক্ত শোভাযাত্রায় উপস্থিত ছিলেন কুষ্টিয়ার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ তৌহিদ বিন-হাসানসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
পহেলা বৈশাখ উপলক্ষে জেলা পুলিশ কুষ্টিয়ার পক্ষ থেকে নেওয়া হয়েছিল নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা। উৎসবকে নিরাপদ ও শান্তিপূর্ণভাবে উদযাপন করতে বিপুল সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছিল, যাতে সাধারণ মানুষ নির্বিঘ্নে এই প্রাণের উৎসবে অংশ নিতে পারেন।
পুরনো বছরের সব গ্লানি মুছে নতুন বছরের সূচনায় সকলের জীবনে বয়ে আসুক সুখ, শান্তি ও সমৃদ্ধি, এই প্রত্যাশায় কষ্টিয়া জেলা পুলিশের পক্ষ থেকে সকলকে জানাই নববর্ষের আন্তরিক শুভেচ্ছা। এদিকে রাজনৈতিক ও শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন সামাজিক সংগঠন আলাদা আলাদা ভাবে পহেলা বৈশাখ পালন করেছেন।

























আপনার মতামত লিখুন :