Swadesh Chitro
  • ঢাকা মঙ্গলবার, ০৭ এপ্রিল, ২০২৬, ২৪ চৈত্র ১৪৩২
banner

সরকারি ও বিরোধী দলের আইন বিশেষজ্ঞদের নিয়ে সংবিধান সংশোধনে অচিরেই কমিটি


FavIcon
অনলাইন ডেস্ক:
প্রকাশিত: এপ্রিল ১, ২০২৬, ০৪:০৯ পিএম
সরকারি ও বিরোধী দলের আইন বিশেষজ্ঞদের নিয়ে সংবিধান সংশোধনে অচিরেই কমিটি
সংসদীয় কমিটির তৃতীয় বৈঠক শেষে সাংবাদিকদের সাথে কথা বলছেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনির।

সংবিধান সংশোধনের লক্ষ্যে শিগগিরই সরকারি ও বিরোধী দলের আইন বিশেষজ্ঞদের নিয়ে ১৫ থেকে ২০ সদস্যের একটি কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনির। বুধবার (১ এপ্রিল) জাতীয় সংসদের সর্বদলীয় সংসদীয় কমিটির তৃতীয় বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

চিফ হুইপ বলেন, সংবিধান সংশোধনের জন্য একটি উচ্চপর্যায়ের কমিটি শিগগিরই গঠন করা হবে। কমিটি কত সদস্যের হবে তা এখনো চূড়ান্ত নয়, তবে সরকারি ও বিরোধী দলের আইন বিশেষজ্ঞরা এই কমিটিতে থাকবেন। সবার মতামতকে গুরুত্ব দিয়ে এবং অন্তর্ভুক্তিমূলক প্রক্রিয়ায় আমরা এই কমিটি গঠন করতে আগ্রহী।

তিনি বলেন, আমরা সংসদকে কার্যকর করতে চাই। আমরা যা-ই করি না কেন, তার জন্য সংবিধান সংশোধনের প্রয়োজন। সংবিধান সংশোধন কমিটিতে আমরা তাদের (বিরোধী দল) চাই। আমাদের সদিচ্ছা আছে। তারা এই কমিটিতে থাকবেন, এমনটাই আমাদের প্রত্যাশা।

অন্যদিকে এই কমিটির গঠন নিয়ে ভিন্নমত পোষণ করেছেন বিরোধীদলের সংসদ সদস্যরা। তাদের দাবি, সংবিধানের মূল বিষয়গুলো শুধুমাত্র সংশোধনের মাধ্যমে সমাধান সম্ভব নয়। এজন্য প্রয়োজন ব্যাপক সংস্কার।

বিরোধীদলের সংসদ সদস্যরা জানান, বর্তমানে যে প্রক্রিয়ায় সংবিধান সংশোধন কমিটি গঠনের প্রস্তাব দেওয়া হচ্ছে, তার পর্যাপ্ত আইনি ভিত্তি নেই। এ কারণে বিরোধীদল সংবিধান সংশোধন কমিটির পরিবর্তে ‘সংবিধান সংস্কার কমিটি’ গঠনের দাবি জানাচ্ছে। এছাড়া বিরোধীদলীয় নেতার আগের দিনের বক্তব্য ভুলভাবে উপস্থাপন করা হয়েছে বলেও দাবি করেন তারা।

Banner
Side banner
Side banner