সম্প্রতি সিরাজগঞ্জ পৌরসভার আওতায় মশক নিধনের নামে চলছে হরিলুট। পৌরবাসীর অভিযোগ পৌরসভার দেয়া মশক নিধনের ঔষধ স্প্রে করার পর "মশা মরেও না উড়েও না" এমতবস্হায় পৌরবাসী মশার অত্যাচারে অতিষ্ঠ। পৌরসভার বিরুদ্ধে অভিযোগ উঠেছে নিন্ম মানের মশক নিধন ঔষধ প্রয়োগের কথা। আরও অভিযোগ রয়েছে শুধু মাত্র ভিআইপি দু- তিনটি এলাকায় মশকনিধনের কাজে কর্মরত পৌর কর্মচারীগন প্রতিদিন মশক নিধনের কাজে ব্যস্ত থাকে। অন্যদিকে বাকি ওয়ার্ডগুলোর জন্য নেই মশক নিধনের কোন ব্যবস্তা।
অনেকে অভিযোগ করে বলেন, যে মশার ঔষধে মশা মরে না তা দিয়ে লাভ কি? মশা নিধনের নামে চলছে তামাশা।এক কথায় "জনগনের মাল দরিয়ায় ঢাল"এমনই অবস্থা চলছে মশক নিধনের নামে।
এব্যাপারে পৌরসভার সচিব জনাব, রফিকুল ইসলামের নিকট দৃষ্টি আকর্ষণ করে জানতে চাওয়া হয়। আপনারা মশক নিধনের জন্য যে, ঔষধ প্রয়োগ করেন তার নাম কি? প্রতি উত্তরে তিনি বলেন, কাগজ না দেখে বলতে পারবো না। বিস্তারিত...... আগামীতে।

























আপনার মতামত লিখুন :