সলংঙ্গায় জমি সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষকে পিটিয়ে গুরুত্বর জখমের অভিযোগ উঠেছে একই এলাকার ফারুক মন্ডল, আবু বক্কার মন্ডল, তারেক মন্ডল ও আব্দুল আলীম মন্ডলের বিরুদ্ধে।
ঘটনাটি ঘটেছে গত ৬ই এপ্রিল সলংঙ্গার বলাই শিমলা গ্রামে।

স্হানীয় সূত্রে জানা যায়, বলাই শিমলা গ্রামের সহোদর দুই ভাই শাহ আলম ও আব্দুর রউফ এর সাথে একই এলাকার প্রতিপক্ষ ফারুক মন্ডল ও তার পিতা আবু বক্কার মন্ডলের সাথে ২ শতাংশ অমীমাংসিত জমি নিয়ে দীর্ঘদিন যাবত বিরোধ চলছিল।
গত ৬ এপ্রিল বিকেল আনুমানিক ৩ ঘটিকার সময় মৃত: রইছ উদ্দিনের ছেলে শাহ আলম ও তার ভাই আব্দুর রউফ উক্ত বিরোধ পূর্ণ জমিতে মাটি কেটে জমি সমান করার সময় প্রতিপক্ষের ফারুক মন্ডল ও তার পিতা আবু বক্কার মন্ডল, তারেক মন্ডল পিতা: শামসুল হক মন্ডল, ও আব্দুল আলীম মন্ডল পিতা: শাহজাহান আলী মন্ডল অতর্কিত ভাবে লাঠি সোটা ও কোদাল নিয়ে তাদের উপর হামলা চালায়। এসময় প্রতিপক্ষের ধারালো কোদালের আঘাতে শাহ আলম মাথার ডান পার্শ্বে গুরুত্ব আঘাত প্রাপ্ত হন।এসময় হামলাকারীরা তার ভাই আব্দুর রউফকেও পিটিয়ে গুরুত্বর জখম করে পালিয়ে যায়।
স্হানীয় লোকজন ও তার আত্মীয় স্বজনরা রক্তাক্ত জখম অবস্থায় তাদের উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে ভর্তি করেন। এসময় প্রতিপক্ষের হাতে গুরুত্বর আহত শাহ আলমের মাথায় গভীর ক্ষত হওয়ার কারণে চিকিৎসক ৫ টি সেলাই দিতে বাধ্য হন এবং তার ভাই আব্দুর রউফকে জরুরি চিকিৎসা প্রদান করেন। বর্তমানে সহোদর দুই ভাই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে।
এব্যাপারে সহোদর দুই ভাইয়ের পরিবার মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে জানা যায়।





























আপনার মতামত লিখুন :