জাতীয় মানবিক সহায়তা ও উন্নয়ন সংস্থা ইমপ্যাক্ট ইনিশিয়েটিভের অরফ্যান কেয়ার প্রোগ্রামের আওতায় যশোরে ৭৮ জন এতিম শিশুর মাঝে খাদ্য সামগ্রী, শিক্ষা উপকরণ, স্কুল ফিস ও খেলাধুলার সামগ্রী বিতরণ করা হয়েছে।সোমবার যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের কাজিপুর মাধ্যমিক বিদ্যালয়ে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে যশোর জেলা প্রতিনিধি মুন্সি নাজমুল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অরফ্যান কেয়ার প্রোগ্রামের অফিসার সাজিদ আল আহাদ। তিনি এতিম শিশুদের হাতে উপহার সামগ্রী তুলে দেন।প্রতিটি শিশু তিন মাসের খাদ্য সহায়তা হিসেবে ৩০ কেজি চাল, ৬ কেজি সয়াবিন তেল, ৩ কেজি মসুর ডাল, ৩ কেজি চিনি, ১.৫ কেজি দুধের গুঁড়া, ৩টি জার হরলিক্স, ৩ প্যাকেট নুডুলস, ১.৫ কেজি বাদাম, ৩টি জার বিস্কুট, ৩ বক্স চকলেট এবং ৬ কেজি মৌসুমি ফল পেয়েছে।এছাড়াও শিক্ষা উপকরণ হিসেবে শিশুদের মাঝে নবী-রাসুল সিরিজের বই, আর্ট বই, পেন্সিল, কলম, খাতা, রং পেন্সিল, পেন্সিল বক্স, স্কুল ব্যাগ, আর্ট ফ্রেম ও ছাতা বিতরণ করা হয়। প্রতিজন শিশু ৩ হাজার ৫০০ টাকা করে স্কুল ফিস পেয়েছে।খেলাধুলার সামগ্রী হিসেবে ৪০ জন ছেলেকে ক্রিকেট ব্যাট, স্ট্যাম্প সেট ও বল এবং ৩৮ জন মেয়েকে ব্যাডমিন্টন র্যাকেট ও কর্ক প্রদান করা হয়।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা অফিসের স্টাফ শিবলীসহ স্বেচ্ছাসেবক তায়জেল, শাফিন, মনির, মুজাহিদ, আবু হাসান, সাহাজুর, ফারুক, মামুন, আমির হামজা, কালাম এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।বক্তারা বলেন, এতিম শিশুদের পাশে দাঁড়াতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে।






































আপনার মতামত লিখুন :