Swadesh Chitro
  • ঢাকা শনিবার, ০২ মে, ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩
banner
এক নজরে সিরাজগঞ্জ পৌরসভার চিত্র

বিল্ডিংয়ের ভিতরে জন্ম নিয়েছে বট বৃক্ষ দেখার কেউ


FavIcon
স্বদেশ চিত্র অনলাইন ডেস্ক:
প্রকাশিত: এপ্রিল ২৭, ২০২৬, ০৭:১৯ পিএম
বিল্ডিংয়ের ভিতরে জন্ম নিয়েছে বট বৃক্ষ দেখার কেউ
পৌরসভার বিল্ডিংয়ের ভিতরে জন্ম নিয়েছে বট বৃক্ষ দেখার কেউ

সিরাজগঞ্জ পৌরসভার বিল্ডিংয়ের ভিতর একটি বট বৃক্ষ জন্ম নিয়েছে। এতে করে বিল্ডিংয়ের পলেস্তারে নেমেছে ধ্বস। অথচ দেখার কেউ নেই। দীর্ঘদিন যাবত পৌরসভার দোতলায় চীফ ইন্জিনিয়ার ও সহকারী ইন্জিনিয়ারের রুমের মধ্যবর্তী ছাদের অংশে জন্ম নেয়া গাছটি নির্মূলের কোন উদ্যোগ নিতে দেখা যায়নি। 

এছাড়াও পৌরভবনের বাহিরের অংশে ভবনে গজিয়ে ওঠা একাধিক আগাছা জন্মালেও তা পরিস্কারের কোন উদ্যোগ নিতে দেখা যায়নি পৌর কর্তৃপক্ষকে। এখনই যদি আগাছা নির্মূলের ব্যবস্তা করা না যায়। তবে ভবিয্যতে আগাছা গুলো বড় হলে পৌরভবনের জন্য তা হবে ক্ষতিকর। 

এ নিয়ে পৌরসভায় নাগরিক সেবা নিতে আসা নাগরিকদের মধ্যে শুরু হয়েছে আলোচনা সমালোচনার ঝড়। অনেকেই বলছে শহর পরিস্কার রাখার দায়িত্বে থাকা ভবনটিই অপরিষ্কার। আবার কেউ কেউ বলছেন, এখন তো আর পৌরসভাকে শহরের ময়লা আবর্জনা পরিস্কার করতে হয়না। শহরের ময়লা আবর্জনা পরিস্কারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন হাজী সাত্তার ও তার স্বেচ্ছাসেবী কর্মীরা। 

Banner
Side banner

সারাদেশ বিভাগের আরো খবর

Small Banner
Side banner