আজ ২৭ এপ্রিল রোজ সোমবার নিজ অর্থয়নে সিরাজগঞ্জ পৌর এলাকার বাজার স্টেশন রোড , চাঁন্দলী মোড়সহ বিভিন্ন সড়কে পাম গাছ রোপণ করেন হাজী মো: আব্দুস সাত্তার। আর এতে করেই আলোচনায় এসেছেন তিনি।সাধারণ মানুষের মন জয় করে নিয়েছেন একের পর এক সেবামূলক কর্মকান্ডের মাধ্যমে। 
ইতিপূর্বে তিনি সিরাজগঞ্জ শহরকে পরিচ্ছন্ন রাখতে নিজের অর্থয়নে লোকজন নিয়ে ময়লা আবর্জনা পরিস্কার করে ব্যাপক সুনাম অর্জন করেন। জনকল্যানমূলক কাজ করতে তিনি স্বাচ্ছন্দ বোধ করেন। তার বক্তব্য "পরিচ্ছন্ন ঈমানের অঙ্গ " আর তাই তিনি পরিচ্ছন্নতা মূলক কর্মকান্ডে নিজেকে নিযুক্ত রাখেন।
তিনি দুঃস্থ অসহায় নারীদের স্বাবলম্বী করতে নিজ খরচে তাদের প্রশিক্ষণ দেয়ার পাশাপাশি তাদেরকে একটি করে সেলাই মেশিন প্রদান করেন। যাতে করে তারা নিজেরাই সেলাইয়ের কাজ করে স্বাবলম্বী হতে পারেন। শুধু তাই নয় বিপদে আপদে অসহায় মানুষের পার্শ্বে দাঁড়িয়ে সাহায্যের হাত বাড়িয়ে দেন।

তার সমাজ সেবামূলক কর্মকান্ড দেখে সাধারণ মানুষের মধ্যে তার প্রতি আগ্রহের পাশাপাশি আস্থাও বেড়েছে দ্বিগুণ।
সাধারণ মানুষের বক্তব্য, ইতিপূর্বে কোন রাজনৈতিক দলের নেতা যা করেননি। হাজী মো: আব্দুস সাত্তার তা করে দেখিয়েছেন।" ইচ্ছে থাকলে উপায় হয় " একথাটি মিথ্যে নয়, তা প্রমাণ করে দেখিয়ে দিচ্ছেন হাজী আ: সাত্তার।
আল্লাহ প্রতি অগাধ বিশ্বাস ও মানুষের ভালোবাসাই তার একমাত্র অনুপ্রেরণা বলে জানান তিনি।
তিনি আরও বলেন, আল্লাহ পাক আমাকে যত দিন হায়াত দিয়েছেন, আমি মানুষের কল্যাণে কাজ করে যাবো। বিপদে আপদে অসহায় মানুষের পার্শ্বে থাকবো।








































আপনার মতামত লিখুন :