Swadesh Chitro
  • ঢাকা মঙ্গলবার, ০৪ আগস্ট, ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩
banner

জলাবদ্ধতার স্থায়ী সমাধানের দাবিতে যশোরে ডিসি অফিসের সামনে অবস্থান কর্মসূচি পালন


FavIcon
মোঃ নজরুল ইসলাম,(নিজস্ব প্রতিবেদক)যশোর:
প্রকাশিত: আগস্ট ৩, ২০২৬, ০৭:৩১ পিএম
জলাবদ্ধতার স্থায়ী সমাধানের দাবিতে যশোরে ডিসি অফিসের সামনে অবস্থান কর্মসূচি পালন
জলাবদ্ধতার স্থায়ী সমাধানের দাবিতে যশোরে ডিসি অফিসের সামনে অবস্থান কর্মসূচি পালন

যশোরে ভবদহ অঞ্চলের জলাবদ্ধতা নিরসনে স্থায়ী সমাধানের দাবিতে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে অবস্থান কর্মসূচি পালন করেছেন দুর্ভোগে থাকা মানুষ। সোমবার বেলা সাড়ে ১২টার দিকে ভবদহ এলাকার বিভিন্ন স্থান থেকে মিছিল নিয়ে তারা কালেক্টরেট চত্বরে এসে অবস্থান নেন।এসময় ভবদহবাসীর দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেন যশোর জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকনসহ জেলা বিএনপির নেতৃবৃন্দ। তারা জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত মানুষের প্রতি সহমর্মিতা জানিয়ে বক্তব্য দেন।ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম পরিষদের সদস্য সচিব চৈতন্য পালের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন সংগঠনের প্রধান উপদেষ্টা ইকবাল কবির জাহিদ, উপদেষ্টা তসলিম উর রহমানসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও নাগরিক সংগঠনের নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে ভবদহ অঞ্চলের মানুষ জলাবদ্ধতার কারণে চরম দুর্ভোগ পোহাচ্ছেন। স্থায়ীভাবে এ সমস্যা সমাধানে কার্যকর ও সমন্বিত উদ্যোগ প্রয়োজন। নদী খননসহ পানি নিষ্কাশনের কার্যকর ব্যবস্থা না নিলে ভবদহের জলাবদ্ধতা থেকে মানুষকে মুক্ত করা সম্ভব হবে না।সমাবেশ শেষে জলাবদ্ধতার স্থায়ী সমাধানে তিন দফা দাবি জানিয়ে যশোরের জেলা প্রশাসক আশেক হাসানের কাছে স্মারকলিপি দেন ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম পরিষদের নেতৃবৃন্দ।তিন দফা দাবির মধ্যে রয়েছে—জলাবদ্ধতা নিরসনে নদী খননের পাশাপাশি টিআরএম (টাইডাল রিভার ম্যানেজমেন্ট) বাস্তবায়ন, দ্রুত আমডাঙ্গা খাল সংস্কার এবং খর্নিয়া ব্রিজের পাশে আড়বাঁধসহ ভরাট হয়ে যাওয়া পলি দ্রুত অপসারণ।ভবদহের জলাবদ্ধতা নিরসনে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়ে কর্মসূচি শেষ করেন আন্দোলনকারীরা।

Banner
Side banner

সারাদেশ বিভাগের আরো খবর

Small Banner
Side banner