Swadesh Chitro
  • ঢাকা সোমবার, ০৩ আগস্ট, ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩
banner

যশোরে শার্শা উপজেলা বিএনপির প্রধান কার্যালয়ে স্বেচ্ছাসেবক দলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত


FavIcon
মোঃ নজরুল ইসলাম,(নিজস্ব প্রতিবেদক)যশোর:
প্রকাশিত: জুলাই ২২, ২০২৬, ০৪:২৩ পিএম
যশোরে শার্শা উপজেলা বিএনপির প্রধান কার্যালয়ে স্বেচ্ছাসেবক দলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত
যশোরে শার্শা উপজেলা বিএনপির প্রধান কার্যালয়ে স্বেচ্ছাসেবক দলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

জুলাই-২৪ আন্দোলনে ছাত্র-জনতার ওপর নির্যাতন ও হত্যাকাণ্ডের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সহযোগীদের গ্রেপ্তারের দাবিতে যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের ঘোষিত গণসমাবেশ সফল করতে শার্শা উপজেলা ও বেনাপোল পৌর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২১ জুলাই) সন্ধ্যার আগে  শার্শা উপজেলা বিএনপির প্রধান কার্যালয়ে এ প্রস্তুতি সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন শার্শা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাকিবুল ইসলাম রিপন।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির প্রধান উপদেষ্টা খায়রুজ্জামান মধু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম বাবু এবং যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ও গণসমাবেশের সমন্বয়ক রাজিদুর রহমান সাগর।এ ছাড়া উপস্থিত ছিলেন শার্শা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সেলিম হোসেন আশা, বেনাপোল পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শহিদুল ইসলাম শহিদ, সদস্য সচিব ওমর আলী, শার্শা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সবুজ হোসেন খানসহ স্বেচ্ছাসেবক দল ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

সভায় বক্তারা বলেন, আগামী ২৫ জুলাই (শনিবার) যশোরের চৌরাস্তা মোড়ে অনুষ্ঠিতব্য জেলা স্বেচ্ছাসেবক দলের গণসমাবেশে বিপুলসংখ্যক নেতাকর্মীর উপস্থিতি নিশ্চিত করতে হবে। এ লক্ষ্যে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে সাংগঠনিক প্রস্তুতি জোরদার এবং গণসমাবেশ সফল করতে সর্বাত্মক প্রচার-প্রচারণা চালানোর আহ্বান জানানো হয়।বক্তারা আরও বলেন, গণসমাবেশে দলীয় নেতাকর্মীদের শান্তিপূর্ণ ও শৃঙ্খলাবদ্ধভাবে অংশগ্রহণ নিশ্চিত করতে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

সমাবেশকে সফল করতে সকল ইউনিটের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করারও আহ্বান জানান তারা।সভায় গণসমাবেশে ব্যাপক জনসমাগম নিশ্চিত করতে বিভিন্ন সাংগঠনিক দিকনির্দেশনা দেওয়া হয় এবং কর্মসূচি বাস্তবায়নে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের বিষয়ে আলোচনা করা হয়। 

নজরুল ইসলাম নিজস্ব, প্রতিবেদক

Banner
Side banner

সারাদেশ বিভাগের আরো খবর

Small Banner
Side banner