Swadesh Chitro
  • ঢাকা সোমবার, ০৩ আগস্ট, ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩
banner

যশোরে চৌগাছায় আইপি মাধ্যমিক বিদ্যালয়ের ভবন নির্মাণে জন্য ১ কোটি ৭৫ লাখ টাকা বরাদ্দ,ছাত্রসহ অভিভাবকরা খুশি


FavIcon
মোঃ নজরুল ইসলাম,(নিজস্ব প্রতিবেদক)যশোর:
প্রকাশিত: জুলাই ২৩, ২০২৬, ১২:৫৫ পিএম
যশোরে চৌগাছায় আইপি মাধ্যমিক বিদ্যালয়ের ভবন নির্মাণে জন্য ১ কোটি ৭৫ লাখ টাকা বরাদ্দ,ছাত্রসহ অভিভাবকরা খুশি
যশোরে চৌগাছায় আইপি মাধ্যমিক বিদ্যালয়ের ভবন নির্মাণে জন্য ১ কোটি ৭৫ লাখ টাকা বরাদ্দ,ছাত্রসহ অভিভাবকরা খুশি

যশোরে চৌগাছা উপজেলার আইপি পৌর মাধ্যমিক বিদ্যালয়ের ভবন নির্মাণের জন্যে ১ কোটি ৭৫ লাখ টাকা বরাদ্দ দিয়েছে সরকার। একতলা ভবনের ওপর আরো তিনতলা নির্মাণে এই অর্থ বরাদ্দ এসেছে বলে নিশ্চিত করেছেন বিদ্যালয় কর্তৃপক্ষ।

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সাবিরা নাজমুল মুন্নীর প্রচেষ্টায় নতুন তিনতলা ভবন নির্মাণের অর্থ ছাড় হয়েছে। এর পেছনে নিরলসভাবে কাজ করেছেন বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি পৌর বিএনপির সাধারণ সম্পাদক হাজী আব্দুল হালিম চঞ্চল বলে জানান প্রধান শিক্ষক।

মঙ্গলবার অর্থ ছাড়ের বিষয়টি বিদ্যালয়ে জানাজানি হলে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাকদের মাঝে খুশির আমেজ লক্ষ্য করা যায়।বিদ্যালয়ের প্রধান শিক্ষক শওকত আলী বলেন, বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি আব্দুল হালিম চঞ্চল দায়িত্ব গ্রহণের পর থেকেই এর সার্বিক উন্নয়নে কাজ শুরু করেন।

বর্তমান সরকার ক্ষমতায় আসার পর তিনি নারী সংসদ সদস্য সাবিরা নাজমুল মুন্নিকে বিদ্যালয়ে একটি বহুতল ভবনের প্রয়োজনের বিষয়টি অবহিত করেন, মুন্নীর প্রচেষ্টায় তা সফল হয়। মঙ্গলবার অর্থ ছাড়ের বিষয়টি আমরা নিশ্চিত হয়েছি। নজরুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক

Banner
Side banner

সারাদেশ বিভাগের আরো খবর

Small Banner
Side banner