Swadesh Chitro
  • ঢাকা বুধবার, ০৫ আগস্ট, ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩
banner

যশোর প্রেসক্লাব যশোরে ‍‍`শহিদ সাংবাদিক শামছুর রহমান মিলনায়তন‍‍`-এর উদ্বোধন


FavIcon
মোঃ নজরুল ইসলাম,(নিজস্ব প্রতিবেদক)যশোর:
প্রকাশিত: আগস্ট ৪, ২০২৬, ০২:০৭ পিএম
যশোর প্রেসক্লাব যশোরে ‍‍`শহিদ সাংবাদিক শামছুর রহমান মিলনায়তন‍‍`-এর উদ্বোধন
যশোর প্রেসক্লাব যশোরে ‍‍`শহিদ সাংবাদিক শামছুর রহমান মিলনায়তন‍‍`-এর উদ্বোধন

নজরুল ইসলাম নিজস্ব প্রতিবেদক:
প্রেসক্লাব যশোরের অবকাঠামোগত উন্নয়নে যুক্ত হলো নতুন এক মাইলফলক। স্বর্ণলতা নিউজ ও অরবিট ইন্টারনেটের স্বত্বাধিকারী মীর মোশারফ হোসেন বাবুর সৌজন্য ও পৃষ্ঠপোষকতায় ক্লাবের প্রথম তলার ভিআইপি কনফারেন্স রুম পূর্ণ সংস্কার করে নির্মিত 'শহিদ সাংবাদিক শামছুর রহমান মিলনায়তন'-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।সোমবার আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে এ মিলনায়তনের উদ্বোধন করেন যশোর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. দেলোয়ার হোসেন খোকন।
প্রেসক্লাব যশোরে ভারপ্রাপ্ত সভাপতি ওহাবুজ্জামান ঝন্টুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যশোর সংবাদপত্র পরিষদের সাধারণ সম্পাদক ও ‘গ্রামের কাগজ’-এর সম্পাদক মবিনুল ইসলাম মবিন, ‘লোকসমাজ’ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক আনোয়ারুল কবির নান্টু এবং প্রেসক্লাবের সাবেক সভাপতি ও ‘প্রভাত ফেরী’ সম্পাদক ফকির শওকত।অনুষ্ঠানে প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম তৌহিদুর রহমান, কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ এবং স্থানীয় বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, আধুনিক সুবিধাসংবলিত এই মিলনায়তন সাংবাদিকদের পেশাগত নানা আয়োজন, সভা ও সেমিনারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
 

Banner
Side banner

সারাদেশ বিভাগের আরো খবর

Small Banner
Side banner