Swadesh Chitro
  • ঢাকা বুধবার, ০৫ আগস্ট, ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩
banner

যশোরে ৬ হাজার পিস ইয়াবাসহ নারী আটক


FavIcon
মোঃ নজরুল ইসলাম,(নিজস্ব প্রতিবেদক)যশোর:
প্রকাশিত: আগস্ট ৪, ২০২৬, ১০:৫৪ পিএম
যশোরে ৬ হাজার পিস ইয়াবাসহ নারী আটক
যশোরে ৬ হাজার পিস ইয়াবাসহ নারী আটক

যশোরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) এক অভিযানে ৬ হাজার পিস ইয়াবাসহ আম্বিয়া খাতুন (৫৪) নামের এক নারী মাদক কারবারিকে আটক করা হয়েছে। মঙ্গলবার ৪ আগস্ট সকাল ৮টার দিকে শার্শা উপজেলার দক্ষিণ বুরুজবাগান জোড়পাড়া এলাকায় তার নিজ বসতঘরে এ অভিযান চালানো হয়।আটককৃত ব্যক্তি দক্ষিণ বুরুজবাগান এলাকার আকবর আলীর স্ত্রী আম্বিয়া খাতুন।মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, যশোর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা কার্যালয়ের একটি দল শার্শা উপজেলার দক্ষিণ বুরুজবাগান এলাকায় আম্বিয়া খাতুনের বসতঘরে অভিযান চালায়। এ সময় তার শয়নকক্ষ তল্লাশি করে ৬ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় এবং তাকে হাতেনাতে আটক করা হয়।উদ্ধারকৃত মাদকের ঘটনায় জেলা কার্যালয়ের উপ-পরিদর্শক (এসআই) রাফিজা খাতুন বাদী হয়ে শার্শা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।বিষয়টি নিশ্চিত করে জেলা কার্যালয়ের উপ-পরিচালক পারভীন আখতার জানান, মাদকমুক্ত সমাজ গঠনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Banner
Side banner

সারাদেশ বিভাগের আরো খবর

Small Banner
Side banner