লাভ আছে যেখানে, সেখানেই দেখা মিলবে তার। সে আর কেউ নয় সিরাজগঞ্জ পৌরসভার নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম।
পৌরসভার উন্নয়নের নামে নতুন নতুন প্রকল্প সৃষ্টি করে হরিলুটের খেলায় মগ্ন তিনি। পৌরবাসীর থেকে ট্যাক্স নিয়েও পৌরবাসীর কল্যাণে কোন কাজ করছেন না তিনি। এমনই অভিযোগ ভুক্তভোগী মহলের। ইতিপূর্বে বিভিন্ন গণমাধ্যমে তার দূর্নীতির সংবাদ প্রকাশ হয়। তবু্ও এই কর্মকর্তার বিরুদ্ধে নেয়া হয়নি কোন ব্যবস্তা।
দলীয় কিছু নেতাদের সাথে সুসম্পর্ক বজায় রেখে একের পর এক দূর্নীতি করে যাচ্ছেন তিনি। মশক নিধন থেকে শুরু করে কোটেশনে ঠিকাদারি কাজ সর্বক্ষেত্রেই রয়েছে তার দূর্নীতির ছোঁয়া।
নিন্ম মানের মশক নিধন ওষুধ তিনি নিজেই কিনে আলোচনায় আসেন।পৌরসভার মশক নিধনের নামে চলছে সার্কাস। শুধু মাত্র ৩/৪ টি ভিআইপি এলাকায় প্রতিদিন মশক নিধনের ওষুধ প্রয়োগ করলেও, পৌরসভার অধিকাংশ এলাকায় মাসে একদিনও মশক নিধন ওষুধ প্রয়োগ করতে দেখা যায় না।
পৌরসভার ৮নং ওয়ার্ডে নেই ময়লা ফেলার কোন ডাস্টবিন। অধিকাংশ বাড়ির লোকজন বাধ্য হয়েই ব্যাংকপাড়া ব্রিজের পার্শ্বে ময়লা ফেলে থাকেন। এতে যেমন এলাকায় দূগন্ধ ছড়াচ্ছে, তেমনিভাবে ময়লা আর্বজনা দিয়ে কাটাখালি ভরাট হচ্ছে। তার উপর কচুরিপানা দিয়ে ভরে গেছে কাটাখালী। এতে করে মশার উপদ্রব বেড়েছে শতগুণ। অথচ পৌর নির্বাহী কর্মকর্তার সেদিকে খেয়াল নেই।
যখন লুটপাট করে নিজের পকেট পুরো করতে ব্যস্ত তিনি, তখন পৌরবাসীর খেয়াল রাখার কি সুযোগ রয়েছে তার?
তার দূর্নীতির তথ্য নিয়ে বিশেষ প্রতিবেদন থাকছে আগামীতে।
































আপনার মতামত লিখুন :