সিলেট টেস্টের চতুর্থ দিন বাংলাদেশের জন্য ছিল হতাশার। তবে পঞ্চম ও শেষ দিনের শুরুটা ভালো হয়েছে টাইগারদের জন্য। দিনের শুরুতেই ২২ রানের ব্যবধানে ওয়েস্ট ইন্ডিজের তিন উইকেট নিয়েছে তারা। এরপর ৬ উইকেট হারিয়ে ৩৯৮ রান সংগ্রহ করে ইনিংস ঘোষণা করেছে ক্যারিবীয়ানরা। এতে জয়ের জন্য ৩৬৯ রান করতে হবে বাংলাদেশকে।
সোমবার (৯ নভেম্বর) ১৪০ রানে কাভেম হজ ও আমির জাঙ্গু ২০ রান নিয়ে পঞ্চম দিন শুরু করেন। মাত্র ২ রান যোগ করেই আউট হন হজ। ১৯৪ বলে ১৭ চার ও ১ ছয়ে ১৪২ রানে তিনি নাঈম হাসানের শিকার হন।
এরপর টানা দুই ওভারে দুটো উইকেট তুলে নেয় বাংলাদেশ। জাস্টিন গ্রিভসকে ৯ রানে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন মেহেদী হাসান মিরাজ। পরের ওভারে শামার জোসেফ ১ রানে নাঈমের বলে তানজিদ হাসানের ক্যাচ হন।
৩৫০ রানে চতুর্থ উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। তারপর ৩৭২ রানে পড়ে তাদের ষষ্ঠ উইকেট। এরপর জোশুয়া বিশপ দুটি ছক্কা ও চার মেরে রানের গতি বাড়ান। ১১ বল খেলে ২০ রানের ক্যামিও ইনিংস খেলেন তিনি।































আপনার মতামত লিখুন :