Swadesh Chitro
  • ঢাকা শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩
banner

কুষ্টিয়া জেলা আ‍‍`লীগের সহ-সভাপতি ডাঃ রতন গ্রেফতার


FavIcon
শরিফ মাহমুদ,কুষ্টিয়া,প্রতিবেদক:
প্রকাশিত: নভেম্বর ৭, ২০২৬, ০২:৪৪ পিএম
কুষ্টিয়া জেলা আ‍‍`লীগের সহ-সভাপতি ডাঃ রতন গ্রেফতার
কুষ্টিয়া জেলা আ‍‍`লীগের সহ-সভাপতি ডাঃ রতন গ্রেফতার

কুষ্টিয়া ডিবি ও মডেল থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডাঃ আমিনুল হক রতনকে তার নিজ বাড়ি- কর্মস্থল থেকে শুক্রবার ৬ নভেম্বর, বেলা ২ টার দিকে গ্রেফতার করেছেন। গ্রেফতারের পর পরই তাকে কুষ্টিয়া চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে  নেওয়া হলে আদালত তাকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন। ডাঃ আমিনুল হক রতন বলেন, খারাপ মানুষেরা যখন ক্ষমতাই থাকে, তখন ভালো মানুষদের জেলে থাকাই শ্রেয়।

 ডাঃ আমিনুল হক রতনের স্ত্রী ডাঃ লিজা বলেন, কোন মামলা ছাড়াই আমার স্বামীকে পুলিশ পিকাপে তুলে নিয়ে যায়। কোন মামলায় ধরে নিয়ে যাচ্ছেন পুলিশকে জিজ্ঞাসা করলে পুলিশ কোন  সদোত্তর দিতে পারেনি। 

৫ আগস্টের পরে কুষ্টিয়ার আ'লীগের শীর্ষ নেতারা পালিয়ে গেলেও ডাঃ আমিনুল হক রতন না পালিয়ে সে তার নিজ বাড়িতে গড়ে তোলা, ডাঃ তোফাজ্জুল হেলথ্ সেন্টারে নিয়মিত চিকিৎসা সেবা চালিয়ে যাচ্ছিলেন। আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত থাকলেও সব সময় তাকে পরিচ্ছন্ন রাজনীতি করতেই দেখেছেন কুষ্টিয়াবাসী। 

শরিফ মাহমুদ, কুষ্টিয়া 

Banner
Side banner

সারাদেশ বিভাগের আরো খবর

Small Banner
Side banner