Swadesh Chitro
  • ঢাকা রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩
banner

কাওয়াকোলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শাহাদাত হোসেন ঠান্ডুর বিরুদ্ধে অনিয়মের অভিযোগ


FavIcon
স্বদেশ চিত্র অনলাইন ডেস্ক:
প্রকাশিত: অক্টোবর ২৪, ২০২৬, ১০:২৭ এএম
কাওয়াকোলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শাহাদাত হোসেন ঠান্ডুর বিরুদ্ধে অনিয়মের অভিযোগ
সিরাজগঞ্জ জেলা কৃষক দলের সদস্যসচিব ও কাওয়াকোলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শাহাদাত হোসেন ঠান্ডু

সারের ডিলার নিয়োগে অর্থ লেনদেন, পছন্দের ব্যক্তিদের সুবিধা দেওয়া এবং নিজের ছেলেকে ডিলারশিপ পাইয়ে দেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে সিরাজগঞ্জ জেলা কৃষক দলের সদস্যসচিব ও কাওয়াকোলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শাহাদাত হোসেন ঠান্ডুর বিরুদ্ধে। সদর উপজেলার সারের ডিলার নিয়োগ কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালনের সুযোগ কাজে লাগিয়ে তিনি এসব অনিয়ম করেছেন বলে অভিযোগকারীদের দাবি। 

অভিযোগ রয়েছে, সারের ডিলার নিয়োগে নিজের পছন্দের ব্যক্তিদের অগ্রাধিকার দেওয়ার পাশাপাশি ছেলেকে ডিলার হিসেবে নিয়োগ দেওয়ার ক্ষেত্রেও তিনি প্রভাব খাটানোর চেষ্টা করেছেন। এ ছাড়া অর্থের বিনিময়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের পুনর্বাসনের অভিযোগও উঠেছে তাঁর বিরুদ্ধে।

স্থানীয় সূত্রের দাবি, কাওয়াকোলা ইউনিয়নের আওয়ামী লীগ নেতা মো. নূরু তালুকদারকে ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক করা হয়েছে। এ নিয়ে বিএনপির ত্যাগী নেতাকর্মীদের একাংশের মধ্যে ক্ষোভ বিরাজ করছে বলে জানা গেছে।

এদিকে কাওয়াকোলা ইউনিয়নের মাধবপুর মৌজার কৃষক আমিনুলের প্রায় ৫০ বিঘা জমি দখলের চেষ্টার অভিযোগও উঠেছে শাহাদাত হোসেন ঠান্ডু ও তাঁর ভাই আক্কাস, নুরুল হুদা এবং লেবুর বিরুদ্ধে।

স্থানীয়দের অভিযোগ, ৫ আগস্টের পর থেকে শাহাদাত হোসেন ঠান্ডু বিচার-সালিশের নামে পক্ষপাতিত্ব করছেন এবং অর্থের বিনিময়ে সিদ্ধান্ত দেওয়ার সঙ্গে জড়িত।

অভিযোগগুলোর বিষয়ে বক্তব্য জানতে জেলা কৃষক দলের সদস্যসচিব ও কাওয়াকোলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাহাদাত হোসেন ঠান্ডুর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর বক্তব্য পাওয়া সম্ভব হয়নি। 

সুত্রঃ ডেইলি বাংলাদেশ দিগন্ত। 

Banner
Side banner

অপরাধ বিভাগের আরো খবর

Small Banner
Side banner