Swadesh Chitro
  • ঢাকা বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩
banner

সিরাজগঞ্জ পৌর নির্বাহী কর্মকর্তার বিরুদ্ধে দুদক ও স্বরাষ্ট্রমন্ত্রনালয়ে সহ অভিযোগ দাখিল


FavIcon
অনলাইন ডেস্ক:
প্রকাশিত: নভেম্বর ২৪, ২০২৬, ০৬:২৯ পিএম
সিরাজগঞ্জ পৌর নির্বাহী কর্মকর্তার বিরুদ্ধে দুদক ও স্বরাষ্ট্রমন্ত্রনালয়ে সহ অভিযোগ দাখিল

সিরাজগঞ্জ পৌর নির্বাহী কর্মকর্তার বিরুদ্ধে দুদক,স্বরাষ্ট্রমন্ত্রলায়ে অভিযোগ দাখিলের তথ্য পাওয়া গেছে। 

অভিযোগ পত্র থেকে জানা যায়, বর্তমান পৌর নির্বাহী কর্মকর্তা বিগত স্বৈরশাসক সেখ হাসিনার আমলে শরিয়তপুর ১- আসনের এমপি ও আওয়ামীলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হকের এলাকার বাসিন্দা। সেই সুবাদে তিনি আওয়ামীলীগের বিভিন্ন মন্ত্রী- এমপিদের সাথে সখ্যতা গড়ে তোলেন।

আওয়ামীলীগের দীর্ঘ শাসনামলে তিনি বিভিন্ন পৌরসভায় দায়িত্ব পালনকালে অনিয়ম ও দূর্নীতির মাধ্যমে আয় বহিঃভূত সম্পদের মালিক হয়েছেন বলে অভিযোগ পত্র থেকে জানা যায়।

তিনি ২০০০ সাল থেকে ২০১৬ সালের নভেম্বর মাস পর্যন্ত আওয়ামীলীগের প্রভাবশালী এমপি প্রয়াত স্বাস্থ্য মন্ত্রী মো: নাসিমের এলাকা কাজীপুর পৌরসভায় কর্মরত ছিলেন।

সিরাজগঞ্জের বিভিন্ন পৌরসভায় কর্মরত থাকাকালীন তিনি উন্নয়নের নামে ব্যাপক দূর্নীতি করেন বলে অভিযোগ পত্র থেকে জানা যায়।

এব্যাপারে দুদকের এক সিনিয়র কর্মকর্তা নিশ্চিত করে বলেন।যেহেতু একজন সরকারি কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেছে।বিষয়টি গুরুত্ব সহকারে আমলে নিয়ে তদন্ত করা হবে। 

সূত্র: দৈনিক বাংলাদেশ দিগন্ত 

Banner
Side banner

অপরাধ বিভাগের আরো খবর

Small Banner
Side banner