নওগাঁ জেলার আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক চিকিৎসক বছরের পর বছর ধরে কর্মক্ষেত্রে অনুপস্থিত থেকেও নিয়মিত বেতন উত্তোলন করার অভিযোগ পাওয়া গেছে। ডিজিটাল হাজিরায় ফিঙ্গার দেওয়ার বিধান থাকলেও তিনি ফিঙ্গার হাজিরা প্রদান করছে না।
অভিযোগের বিষয় একাধিকবার তদন্তে সত্যতা প্রমাণিত হলেও অজ্ঞাত কারণে তার বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয়া হয়নি। বরং উল্টো ব্যবস্থা নিতে উদ্যোগ গ্রহণকারী কর্মকর্তাদের নানাভাবে হুমকি-ধমকি, ভয়ভীতি প্রদান ও হয়রানি করার অভিয়াগ পাওয়া গেছে।
প্রাপ্ত অভিযোগ ও সংশ্লিষ্ট তথ্য উপাত্ত অনুসন্ধান ও পর্যালোচনায় দেখা যায়, নওগাঁ জেলার আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা: জাহিদুল ইসলাম হীরা বছরের পর বছর ধরে নিজ কর্মস্থলে অবস্থান না করে এবং নিজ কর্ম এলাকায় দায়িত্ব পালন না করে সিরাজগঞ্জে নিজ বাসায় বসবাস ও বাড়িতে চেম্বার খুলে বাণিজ্যিক ভাবে চিকিৎসা করে অর্থ উপার্জন করে আসছে।
মাঝে মাঝে নামমাত্র কর্মস্থলে হাজির হয়ে সরকারি বেতন-ভাতা উত্তোলন করছেন তিনি।
এভাবে বছরের পর বছর কর্মস্থলে না থেকে বেতন-ভাতা ভোগ করায় নওগাঁ জেলার চিকিৎসক ও স্বাস্থ্য বিভাগের মধ্যে চরম অসন্তোষ সৃষ্টি হয়েছে।এব্যাপারে অভিযুক্ত ডা: জাহিদু ইসলাম হীরার মোবাইল ফোনে যোগাযোগ করা হলে,তিনি মোবাইল রিসিভ করেননি।এমনকি তার মোবাইলে ক্ষুদে বার্তা দিয়েও তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
ডা: জাহিদুল ইসলাম এর অনিয়মের ব্যাপারে বিগত দিনে দায়িত্বরত কর্মকর্তারা তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে গেলে তিনি রাজনৈতিক ছত্রছায়ায় ওই সকল কর্মকর্তাকে হুমকি-ধামকি এবং ভয়ভীতি ও রাজনৈতিক প্রভাব বিস্তার করে পার পেয়ে গেছেন।
বর্তমান আত্রাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ খায়রুল আলম কর্মস্থলে উপস্থিত থেকে সরকারি বিধি অনুযায়ী দায়িত্ব পালনের নির্দেশ দিলে ডা: জাহিদুল ইসলাম অতিতের ন্যায় ছল-চাতুরীর আশ্রয় নিয়ে কর্মস্থলে ফাঁকি দিয়ে আসছেন।
এবিষয়ে আত্রাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ খায়রুল আলম বলেন বারবার সর্তক করার পরেও তিনি অনুপস্থিত থাকেন। ডিজিটাল হাজিরায় ফিঙ্গার দিয়ে উপস্থিতি নিশ্চিত হয়।
এবিষয়ে নওগাঁ সিভিল সার্জন ডা: মো: আমিনুল ইসলাম বলেন, ডা: জাহিদুল ইসলাম হীরা সপ্তাহে মাত্র দুই দিন জরুরি বিভাগে ডিউটি করেন। বাকি দিনগুলো তিনি কর্মস্থলে অনুপস্থিত থাকেন বিষয়টি জানার পর আমি বিষয়টি স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ( প্রশাসন) স্যারকে অবগত করেছি।


































আপনার মতামত লিখুন :