ফেসবুকে ও গুগল প্লেস্টোরে বিভিন্ন আ্যাপসের মাধ্যমে লোভনীয় এবং সহজে লোন দেয়ার কথা বলে। আপনার নিকট থেকে ভোটার আইডি কার্ড, নমিনির ভোটের আইডি কার্ডসহ গুরুত্বপূর্ণ কাগজপত্র হাতিয়ে নিবে। তারপর আপনাকে বলবে আপনি কত টাকা লোন চান। যদি বলেন, ৫০০০০( পঞ্চাশ হাজার টাকা লোন চাই। তখন তারা সু- কৌশলে আপনাকে বলবে, ৫০,০০০/ টাকা লোন আপনাকে দেয়া হবে। প্রথমে ৩৫০ টাকা দিয়ে আপনাকে আবেদন সম্পন্ন করতে হবে। তারপর বিভিন্ন অজুহাতে আপনার নিকট থেকে টাকা হাতিয়ে নিয়ে আপনার সাথে যোগাযোগ বন্ধ করে দেবে।ফোন দিবেন তো ফোন রিসিভ করবে না। এমন বহু আ্যাপস রয়েছে।
আজ আমরা ফেসবুকের একটি আ্যাপস" জনতা ফাউন্ডেশন" নিয়ে কথা বলবো। মূলত এটা একটা প্রতারণার ফাঁদ। এরা ফেসবুক একটি পেজ খুলে সহজ শর্তে ঋণ দেয়ার কথা বলে বহু লোকের নিকট থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে। বিভিন্ন লোকের অভিযোগের প্রেক্ষিতে "দৈনিক স্বদেশ চিত্র " নামক নিউজ পোর্টালের পক্ষ থেকে বিষয়টির সততা যাচাই করতে তাদের সাথে ফেসবুকে যোগাযোগ করা হলে। তারা প্রথমে বলে আপনি কত টাকা লোন চান। পরবর্তীতে আমার জানাই ৫০,০০০/ হাজার টাকা লোন নিতে চাই। তখন তারা বলে আপনার এবং নমিনির ভোটের আইডি কার্ডের ফটোকপি, ইলেকট্রিক বিলের কপি, আপনার ২ কপি ছবি ও নমিনির ১ কপি ছবি সহ আপনার নিজের বিকাশ নাম্বার দিন।
পরবর্তীতে আপনার দেয়া নম্বরে ০১৮৯৮৫৯৭৮৬১ নাম্বার থেকে ফোন দিয়ে আপনাকে বলবে প্রথমে আপনাকে আমাদের এখানে আবেদন সম্পন্ন করতে হবে। তখন " দৈনিক স্বদেশ চিত্র " এর পক্ষ থেকে ম্যাসেজে জানানো হয় আপনাদের অফিস কোথায়? প্রতি উত্তরে সে জানায়,আমাদের অফিস ৪০২, নীল টাওয়ার, হাটহাজারী বাস স্টেশন এর বিপরীতে। তখন আমাদের পক্ষ থেকে জানানো হয়, তাহলে কি ভাবে আবেদন করবো। তখন সে বলে আপনি এই নাম্বারে ৩৫০ টাকা সেন্ড মানি করে পাঠান। আমি আপনার আবেদন সম্পন্ন করে, আপনার ম্যাসেন্জারে আবেদনের কপি ও পাশ বই পাঠাচ্ছি। আমরা তার কথা মত বিকাশে ৩৫০ টাকা সেন্ড মানি করি।
পরবর্তীতে বিশ্বাস ধরানোর জন্য সে একটি ফর্মে হাতে সব কিছু লিখে ও ব্ল্যান্ক পাশ বইয়ে ছবি পাঠায়। যা পাঠকদের অবগতির জন্য নিচে দেয়া হলো:-


এরপর সে পুনরায় যোগাযোগ করে বলে আপনাকে লোনের জন্য ১০০০ টাকা জামানত হিসেবে ০১৮৯৮৫৯৭৮৬১ এই নাম্বারে বিকাশে দিতে হবে। আমরা তার প্রতারণার কৌশলগুলো লক্ষ্য করার জন্য, তার নাম্বারে ১০০০ টাকা সেন্ড মানি করি।
পরবর্তীতে তিনি বললেন, একটু পরে ম্যানেজার স্যার আপনার মোবাইলে ফোন দিয়ে আপনার সাথে কথা বলবেন।
ঠিক ২০ মিনিট পর ০১৮৩৩৮৬৭১৮৪ নম্বর হতে আমাদের অফিসিয়াল ০১৩০৫৮২১৪৮৬ নম্বরে একটি কল আসে।তিনি নিজেকে প্রতিষ্ঠানের ম্যানেজার পরিচয় দিয়ে বলেন, আপনি কত টাকা লোন চেয়েছেন। তখন আমাদের পক্ষ থেকে বলা হয় ৫০,০০০/ টাকা।তখন তিনি বললেন, আমাদের সাথে সেনাবাহিনীর মেজর আছে, পুলিশ আছে, আপনি কত দিনের জন্য লোন নিতে চাইছেন।'দৈনিক স্বদেশ চিত্র " এর পক্ষ থেকে জানানো হয় ১২ মাসের জন্য। তখন তিনি বলেন, প্রতি মাসের ৫ তারিখের মধ্যে কিস্তি পরিশোধ করতে হবে। আমাদের সব জেলায় লোক আছে। তখন আমাদের পক্ষ থেকে বলা হয় ঠিক আছে। তখন তিনি বলেন, আমি আপনার লোনের ফাইল সই করে দিচ্ছে। আপনি অফিসের নাম্বারে টাকা ট্রান্সফারের জন্য ৮০০ ও ভ্যাটের জন্য ২০০ মোট ১০০০ টাকা পাঠান।কিছুক্ষণের মধ্যে আপনার বিকাশে লোনের টাকা চলে যাবে। তাদের প্রতারণা আরও ভালো ভাবে বোঝার জন্য আমরা পূর্বের নাম্বার ০১৮৯৮৫৯৭৮৬১ নাম্বারে ১০০০/ টাকা পাঠিয়ে দেয়ার পর অপেক্ষা করতে থাকি।বেশ কিছু ক্ষণ পর যে নাম্বারে আমরা টাকা পাঠাই, সেই নাম্বারে যোগাযোগ করলে তিনি বললেন, ভাই আপনি ২০ টাকা কম পাঠিয়েছেন। ১০২০ টাকা লাগবে। তখন একই নাম্বারে আমরা ৫০ টাকা বিকাশ করে যোগাযোগ করলে তিনি বললেন, ৪/৫ মিনিটের মধ্যে টাকা ট্রান্সফার হয়ে যাবে। আমরা দীর্ঘ সময় অপেক্ষা করার পর তাদের বিকাশ নাম্বারে যোগাযোগ করলে তখন তিনি বলেন, ভাই আরও ১০০০/ টাকা পাঠাতে হবে বীমার জন্য।বীমার টাকা দিলে সাথে সাথে লোনের টাকা আপনার নাম্বারে চলে যাবে। আমরা তাদের বীমার ১০০০/ টাকাও পাঠিয়ে দেই।
কিন্তু তাদের পক্ষ থেকে কোন সাড়া নেই। সু- দীর্ঘ ক্ষণ আপেক্ষার পর আমাদের পক্ষ থেকে ০১৮৯৮৫৯৭৮৬১ নম্বরের যোগাযোগ করলে তিনি বললেন,আপনার টাকা কম বেশি হওয়ার কারণে সার্ভারে আটকে গেছে। আপনি ৬ হাজার টাকা পাঠান আমি আপনাকে ১০ হাজার টাকা পাঠিয়ে দিচ্ছি। তখন আমাদের পক্ষ থেকে বলা হয় আর এক টাকাও আপনাকে দেব না। আপনি যে টাকাগুলো নিয়েছেন তা ফেরত পাঠিয়ে দিন।
এরপর থেকে সে বা তার ম্যানেজার আর ফোন রিসিভ করেননি। এভাবেই এরা মানুষের নিকট থেকে প্রতারণার মাধ্যমে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে।এদের নেই কোন বৈধ সরকারি লাইসেন্স। ডটকম দিয়ে যে সমস্ত লোন আ্যাপস সবগুলোই প্রতারণা ফাঁদ। পরবর্তীতে তাদের বিকাশে টাকা নেয়ার স্ক্রিন শর্টগুলো চট্টগ্রাম কাউন্টার টেররিজম ইউনিটের সাইদুর রহমানকে আমরা।পাঠাই। এ-তো মাত্র একটি প্রতারকের কথা বললাম। ইদানীং নগদ আ্যাপসের ( Nagad Apps) লোগো ব্যবহার করে একটি প্রতারক চক্র প্রতারণার মাধ্যমে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে।এধরনের আ্যাপসগুলো নিয়ে আগামীতে ধারাবাহিক পর্ব দেখতে আমাদের থাকুন সঙ্গে থাকুন। ভিজিট করুন www.swadeshchitro.com




















আপনার মতামত লিখুন :