Swadesh Chitro
  • ঢাকা সোমবার, ১৮ মে, ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
banner

ইবি শিক্ষককে বিভাগীয় কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশ


FavIcon
স্বদেশ চিত্র অনলাইন ডেস্ক:
প্রকাশিত: অক্টোবর ২৩, ২০২৪, ০৭:২৭ পিএম
ইবি শিক্ষককে বিভাগীয় কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশ
ইবি শিক্ষককে বিভাগীয় কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশ

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক হাফিজুল ইসলামকে বিভাগীয় সকল কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।বিভাগের ছাত্রীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, রেজাল্ট কমিয়ে দেওয়া, ছাত্রীদের পোশাক নিয়ে বাজে মন্তব্য, মানসিক অত্যাচারসহ একাধিক লিখিত ও মৌখিক অভিযোগের প্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এসকল অভিযোগ তদন্তে গঠিত কমিটির চূড়ান্ত সিদ্ধান্ত না আসা পর্যন্ত এ নির্দেশ বহাল থাকবে।বুধবার (২৩ অক্টোবর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর সূত্রে এ তথ্য জানা যায়। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এইচ. এম. আলী হাসান বলেন, হাফিজুল ইসলামের বিরুদ্ধে সংঘটিত শিক্ষার্থীদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে এবং তাদের লিখিত ও মৌখিক অভিযোগের ভিত্তিতে গঠিত তদন্ত কমিটির কাজ চলমান রয়েছে। তদন্ত কার্যক্রমের চূড়ান্ত সিদ্ধান্ত না আসা পর্যন্ত তাকে বিভাগের একাডেমিক ও পরীক্ষা সংক্রান্তসহ বিভাগীয় সকল কার্যক্রম থেকে বিরত থাকতে বলা হয়েছে।

এর আগে গত ৭ অক্টোবর সহকারী অধ্যাপক হাফিজুল ইসলামকে চাকরি থেকে অপসারণের দাবিতে বিক্ষোভ ও প্রধান ফটকে তালা দেয় শিক্ষার্থীরা। পরবর্তীতে শিক্ষার্থীদের লিখিত ও মৌখিক অভিযোগের প্রেক্ষিতে ৮ অক্টোবর পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সর্বশেষ গত ২২ অক্টোবর তাকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করে কুশপুত্তলিকা দাহ করেন ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষার্থীরা।

 

Banner
Side banner
Side banner