যশোর শহরে মোটরসাইকেলের ধাক্কায় মীর মোর সরকার (৫০) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩০ জুন) সকালে যশোর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মীর মোর সরকার যশোর সদর উপজেলার (ক্যান্টনমেন্ট) ফরিদপুর এলাকার ভজন সরকারের ছেলে।পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, সকাল আনুমানিক ৮টার দিকে মীর মোর সরকার রাস্তা পারাপারের সময় একটি মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত হন।
দুর্ঘটনায় মোটরসাইকেল চালক ফয়জুল্লাহ (২৬)ও আহত হন। তিনি মাগুরা সদর উপজেলার মহিষডাঙ্গা এলাকার বাসিন্দা।ঘটনার পর যশোর পলিটেকনিক ইনস্টিটিউটের এক শিক্ষার্থী আহত দুজনকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যান।
সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৯টা ১০ মিনিটে মীর মোর সরকার মারা যান।হাসপাতাল কর্তৃপক্ষ মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রেখেছে। এ ঘটনায় আহত মোটরসাইকেল চালকও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। নজরুল ইসলাম নিজস্ব প্রতিবেদক (যশোর)






































আপনার মতামত লিখুন :