Swadesh Chitro
  • ঢাকা বুধবার, ২০ মে, ২০২৬, ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
banner

বিশ্বকাপ অভিষেকের অপেক্ষায় থাকা কেপ ভার্দের দল ঘোষণা


FavIcon
স্পোর্টস ডেস্ক:
প্রকাশিত: মে ১৯, ২০২৬, ০৩:৪৩ পিএম
বিশ্বকাপ অভিষেকের অপেক্ষায় থাকা কেপ ভার্দের দল ঘোষণা
বিশ্বকাপ অভিষেকের অপেক্ষায় থাকা কেপ ভার্দের দল ঘোষণা

প্রথমবার বিশ্বকাপ খেলার অপেক্ষায় রয়েছে কেপ ভার্দে। ২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে ২৬ সদস্যের দল ঘোষণা করেছেন দেশটির কোচ পেদ্রো লেইতাও ব্রিতো।

কেপ ভার্দের বিশ্বকাপ দলে জায়গা পেয়েছেন লম্বা সময় ধরে চোটে থাকা ভিয়ারিয়াল সেন্টার-ব্যাক লোগান কস্তা। প্যারিসে জন্ম নেওয়া এই ডিফেন্ডার গত জুলাইয়ে প্রাক্‌–মৌসুমে এক প্রীতি ম্যাচে এসিএল চোটে পড়েন। রোববার (১৭ মে) মাঠে ফেরেন তিনি। 

লোগান কস্তা কেপ ভার্দের সবচেয়ে বড় তারকা। আফ্রিকার অন্যতম ছোট এই দেশের হয়ে যারা বিশ্বকাপ বাছাইপর্ব উতরেছেন, তাদের প্রায় সবাইকে বিশ্বকাপের চূড়ান্ত দলে রেখেছেন কোচ।

২০২৬ বিশ্বকাপের জন্য কেপ ভার্দের স্কোয়াড

গোলরক্ষক: ভোজিনহা (শাভেস), মার্সিও রোসা (মন্তানা), সিজে ডস সান্তোস (সান দিয়েগো এফসি)

ডিফেন্ডার: স্টিভেন মরেইরা (কলাম্বাস ক্রু), ওয়াগনার পিনা (ত্রাবজোনস্পোর), জোয়াও পাওলো (এফসিএসবি), সিডনি লোপেস কাব্রাল (বেনফিকা), লোগান কস্তা (ভিয়ারিয়াল সিএফ), পিকো (শেমরক রোভার্স), কেলভিন পিরেস (এসজেক সেইনাজোয়াকি), স্তোপিরা (তোরেন্স), দিনেই (আল বাতাহ)

মিডফিল্ডার: জামিরো মন্তেইরো (পিইসি জুয়োলে), তেলমো আরকাঞ্জো (ভিতোরিয়া এসসি), ইয়ানিক সেমেদো (ফারেন্সে), লারোস দুয়ার্তে (পুসকাস আকাদেমিয়া), ডেরয় দুয়ার্তে (লুদোগোরেটস রাজগ্রাদ), কেভিন পিনা (ক্রাসনোদার)

ফরোয়ার্ড: রায়ান মেন্ডেস (ইগদির), উইলি সেমেদো (ওমোনিয়া নিকোসিয়া), গ্যারি রদ্রিগেস (আপোলন লিমাসল), জোভানে কাব্রাল (এস্ত্রেলা দা আমাদোরা), নুনো দা কস্তা (ইস্তানবুল বাশাকশেহির), দাইলন লিভরামেন্তো (কাসা পিয়া), গিলসন বেনচিমল (আকরন তোয়াত্তি), হেলিও ভারেলা (ম্যাকাবি তেল আবিব)

Banner
Side banner
Side banner