বছরের প্রথম এল ক্লাসিকোতে বার্সোলোনাকে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। ঘরের মাঠ ক্যাম্প ন্যুতে রিয়ালের কাছে ২-১ গোলে ধরাশায়ী হয়েছে কাতালানরা। ম্যাচে জোড়া গোল করেছেন কিলিয়ান এমবাপ্পে। ম্যাচ শেষে হারের কারণ হিসেবে নিজেদের ভুল ও ধীরগতির ফুটবলকে দায়ী করেছেন বার্সা মিডফিল্ডার পেদ্রি।
ডিএজেডএনকে দেওয়া সাক্ষাৎকারে স্প্যানিশ এই তারকা স্বীকার করেন, ম্যাচের প্রথমার্ধে নিজেদের স্বাভাবিক খেলাটা খেলতে পারেনি বার্সেলোনা। বলের গতি কম থাকা এবং সহজ পাসে বল হারানো দলকে ভুগিয়েছে বলেও জানান তিনি।
পেদ্রি বলেন, ‘সব মিলিয়ে আমরা ভালো ম্যাচ খেলিনি। প্রথমার্ধে আমরা নিজেদের মতো ছিলাম না। অনেক কিছুই আরও ভালো করতে পারতাম। বিশেষ করে বলের গতি খুব কম ছিল। আমরা অনেক সহজ ভুল করেছি, বোকামি করে বল হারিয়েছি। এই ধরনের দলের বিপক্ষে এমন ভুলের মূল্য দিতে হয়।’
হার নিয়ে হতাশ হলেও পেদ্রি সামনে তাকাতে চান। তার মতে, লা লিগার শিরোপা লড়াই দীর্ঘ পথের ব্যাপার। আপাতত পরের ম্যাচে মনোযোগ দেওয়াই বার্সেলোনার প্রধান লক্ষ্য।






























আপনার মতামত লিখুন :