Swadesh Chitro
  • ঢাকা মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩
banner

সৌদি আরবের এক দিনে ১১০ হামলা ইয়েমেনে


FavIcon
আন্তর্জাতিক ডেস্ক:
প্রকাশিত: অক্টোবর ১৯, ২০২৬, ০১:০২ পিএম
সৌদি আরবের এক দিনে  ১১০ হামলা  ইয়েমেনে
ইয়েমেনে সৌদি আরবের হামলার

সৌদি সামরিক বাহিনী ২৪ ঘণ্টার ব্যবধানে ইয়েমেনজুড়ে ১১০টি বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে দাবি করেছেন হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি। এক বিবৃতিতে তিনি এই সংবাদের সত্যতা নিশ্চিত করেছেন।

মুখপাত্র স্থানগুলোর বিবরণ দিয়ে জানান, রাজধানী সানাসহ হুদায়দাহ, তাইজ, আমদান, হাজ্জাহ, সায়দা, আল-জওফ, আল-ধালে এবং মারিব গভর্নরেটের বিভিন্ন লক্ষ্যবস্তুতে এই হামলাগুলো চালানো হয়।

এই ব্যাপক বোমাবর্ষণে নারী ও শিশুসহ ৩০ জনেরও বেশি মানুষ নিহত বা আহত হয়েছেন বলে তিনি উল্লেখ করেন।

সম্প্রতি উত্তেজনা বৃদ্ধির পর থেকে সৌদি বাহিনী ইয়েমেনে এ পর্যন্ত মোট ২ হাজার ৬৫২টি বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে ইয়াহিয়া সারি তার বক্তব্যে যুক্ত করেন। সূত্র: মিডল ইস্ট আই

Banner
Side banner
Side banner