Swadesh Chitro
  • ঢাকা মঙ্গলবার, ০৭ এপ্রিল, ২০২৬, ২৪ চৈত্র ১৪৩২
banner

জোহরান মামদানির দাবি ইরানে রেজিম চেঞ্জ করতে ২৩ বিলিয়ন ডলার খরচ ট্রাম্পের


FavIcon
আন্তর্জাতিক ডেস্ক:
প্রকাশিত: এপ্রিল ১, ২০২৬, ০৩:৪৬ পিএম
জোহরান মামদানির দাবি ইরানে রেজিম চেঞ্জ করতে ২৩ বিলিয়ন ডলার খরচ ট্রাম্পের
নিউ ইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি

টানা ৩৩ দিন ধরে ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ব্যাপক হামলা চালিয়ে যাচ্ছে। ইতোমধ্যে এই যুদ্ধে যুক্তরাষ্ট্র বিপুল পরিমাণ অর্থ ব্যয় করেছে। আর এনিয়ে কড়া সমালোচনা করেছেন নিউ ইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি। 

বুধবার (১ এপ্রিল) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। 

ইরানের 'রেজিম চেঞ্জ' টার্গেট করে যুদ্ধ শুরু করা নিরর্থক উল্লেখ করে মামদানি বলেছেন, রেজিম চেঞ্জের সিদ্ধান্ত নেবে ইরানের জনগণ। সেজন্য প্রতিটি দিক থেকেই এই যুদ্ধের বিরোধিতা করা উচিত। 

তার মতে, ওয়াশিংটনের এমন যুদ্ধনীতি অতীতে ভয়াবহ পরিণতি ডেকে এনেছে। চলমান যুদ্ধের কারণে ইতোমধ্যে প্রায় ২৩ বিলিয়ন ডলার ব্যয় হয়েছে জানিয়ে নিউ ইয়র্ক সিটির মেয়র বলেন, যুক্তরাষ্ট্রের মানুষ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র কিনতে হিমশিম খাচ্ছে। 

মামদানি বলেন, এই অর্থ যদি জনকল্যাণে ব্যয় করা হতো তাহলে তা স্বাস্থ্যসেবা, শিক্ষা কিংবা শিক্ষাঋণ মওকুফে বড় পরিবর্তন আনতে পারত। কিন্তু তা না করে যুদ্ধনীতির পেছনে বিপুল অর্থ ব্যয় করা হচ্ছে, যা সাধারণ মানুষের জীবনমান উন্নয়নের সুযোগ নষ্ট করছে।  

Banner
Side banner

আন্তর্জাতিক বিভাগের আরো খবর

Small Banner
Side banner