উত্তর আফ্রিকার দেশ মৌরিতানিয়ার থেকে শক্তির বিচারে অনেক এগিয়ে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। প্রতিপক্ষের থেকে ১১২ ধাপ এগিয়ে ছিল লিওনেল স্কালোনির শিষ্যরা। তবে এমন পুচকে প্রতিপক্ষের বিপক্ষে মাঠে তেমন দাপট দেখাতে পারেনি আলবিসেলেস্তেরা। শেষমেশ ২-১ গোলের কষ্টার্জিত জয় নিয়ে মাঠ ছেড়েছে আর্জেন্টিনা।
শনিবার (২৮ মার্চ) বাংলাদেশ সময় ভোরে আর্জেন্টিনার বুয়েন্স ম্যাচের ১৭ মিনিটেই গোলের দেখা পায় স্বাগতিকরা। এনজো ফার্নান্দেজ গোল করে লিড এনে দেন আর্জেন্টিনাকে।
এরপর ম্যাচের ৩২ মিনিটে আবারও গোলের দেখা পায় লিওনেল স্কালোনির শিষ্যরা। এবার স্কোরশিটে নাম লেখান নিকো পাজ। এতে ২-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় স্বাগতিকরা।
বিরতির পর মাঠে নামেন লিওনেল মেসি। দ্বিতীয়ার্ধের আর কোনো গোলের দেখা পায়নি আর্জেন্টিনা। উলটো ম্যাচের যোগ করা ৯৪ মিনিটে গোল হজম করে বসে আলবিসেলেস্তেরা। মৌরিতানিয়ার ডিফেন্ডার জর্ডান লেফোর্ট এক গোল শোধ করেন।
ম্যাচ জিতলেও সবদিক থেকে এগিয়ে ছিল না আর্জেন্টিনা। ৬৪ শতাংশ পজেশনের পাশাপাশি গোলের জন্য তারা ৭টি শট নিয়ে ৪টি লক্ষ্যে রাখতে পারে। বিপরীতে ১১ শটের মধ্যে সমান ৪টি লক্ষ্যে ছিল মৌরিতানিয়ারও।


































আপনার মতামত লিখুন :