Swadesh Chitro
  • ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
banner

জ্বালানি তেল কিনতে মার্কিন নিষেধাজ্ঞার পর এবার রাশিয়ার তোপের মুখে ভারত


FavIcon
আন্তর্জাতিক ডেস্ক:
প্রকাশিত: সেপ্টেম্বর ৭, ২০২৬, ০৩:০৯ পিএম
জ্বালানি তেল কিনতে মার্কিন নিষেধাজ্ঞার পর এবার রাশিয়ার তোপের মুখে ভারত
ভারতে রুশ তেল আমদানির প্রতীকী ছবি।

ভারতের কাছে জ্বালানি তেল বিক্রির ক্ষেত্রে পশ্চিমা বিশ্বের চাপ সৃষ্টি ও নিষেধাজ্ঞা জোরদারের চেষ্টার তীব্র নিন্দা জানিয়েছে রাশিয়া। সোমবার (৭ সেপ্টেম্বর) টাইমস নাউ-এর এক প্রতিবেদনে দিল্লিতে নিযুক্ত ক্রেমলিনের রাষ্ট্রদূত ডেনিস আলিপভকে উদ্ধৃত করে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

এএনআই-কে দেওয়া এক সাক্ষাৎকারে রাষ্ট্রদূত ডেনিস আলিপভ জানান, ভারতের জ্বালানি চাহিদা মেটাতে প্রয়োজনীয় যেকোনো পরিমাণ অপরিশোধিত তেল সরবরাহে মস্কো প্রস্তুত রয়েছে। 

তিনি আরও বলেন, সততার সঙ্গে প্রতিযোগিতার বদলে যারা শুল্ক ও নিষেধাজ্ঞা আরোপ করছে, তারা মূলত চাপ প্রয়োগের পথ বেছে নিয়েছে কারণ ভারতের কাছে তেলের বিষয়ে রাশিয়ার চেয়ে ভালো কোনো বিকল্প অফার তাদের কাছে নেই।

প্রয়াত মার্কিন সেনেটর লিন্ডসে গ্রাহামের প্রস্তাবিত একটি মার্কিন খসড়া বিলের মাধ্যমে রুশ তেল ও প্রাকৃতিক গ্যাসের শীর্ষ পাঁচ ক্রেতা দেশ এবং নিষেধাজ্ঞা এড়াতে সহায়তাকারী দেশগুলোর ওপর শতভাগ শুল্ক আরোপের ক্ষমতা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দেওয়ার পরিকল্পনা চলছে।

সামুদ্রিক গোয়েন্দা সংস্থা কেপলারের পরিসংখ্যান অনুযায়ী, আগস্ট মাসেও ভারতের সবচেয়ে বড় অপরিশোধিত তেল সরবরাহকারী দেশ ছিল রাশিয়া। আগস্টে ভারত প্রতিদিন রাশিয়া থেকে ২ দশমিক ১ মিলিয়ন ব্যারেল তেল আমদানি করেছে, যা দেশের মোট তেল আমদানির ৪৫ শতাংশ। তবে জুলাই মাসের রেকর্ড ২ দশমিক ৮ মিলিয়ন ব্যারেল আমদানির তুলনায় আগস্টের পরিসংখ্যান কিছুটা কম।

ইউক্রেনীয় ড্রোন হামলায় রাশিয়ার তেল শোধনাগার ক্ষতিগ্রস্ত হওয়ায় দেশটি বর্তমানে ভারত থেকে পেট্রোল আমদানি করছে। শিপ ট্র্যাকিং উপাত্ত অনুযায়ী, মোট চাহিদার ঘাটতি মেটাতে জুন ও জুলাই মাসে ভারত থেকে প্রায় ১০ লাখ ব্যারেল পেট্রোল রাশিয়ায় পাঠানো হয়েছে, যা দুই দেশের বাণিজ্য ইতিহাসে প্রথম ঘটনা। সূত্র: টাইমস নাউ

Banner
Side banner

আন্তর্জাতিক বিভাগের আরো খবর

Small Banner
Side banner