তীব্র আন্তর্জাতিক নিষেধাজ্ঞা ও যুদ্ধ পরিস্থিতির মধ্যেই তেল বিক্রি অব্যাহত রয়েছে ইরানের। গত ১১ দিনে ১০০ কোটি ডলারেরও বেশি তেল রাজস্ব অর্জন করেছে দেশটি। ২ সেপ্টেম্বর দেশটির কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভে এই রাজস্ব যুক্ত হয়েছে। ইরানের আধাসরকারি বার্তা সংস্থা ফার্স নিউজের বরাতে এ খবর দিয়েছে আল জাজিরা।প্রতিবেদনে জানানো হয়, নতুন করে বৈদেশিক মুদ্রা যুক্ত হওয়ায় ইরানের কেন্দ্রীয় ব্যাংকের প্রয়োজনীয় বৈদেশিক মুদ্রার চাহিদা মেটানোর সক্ষমতা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাবে।
চলতি ২০২৬-২৭ অর্থবছরের (যা ২১ মার্চ ২০২৬ থেকে ২০ মার্চ ২০২৭ পর্যন্ত কার্যকর) প্রথম পাঁচ মাসেই ইরান তার পুরো বছরের বাজেটে প্রাক্কলিত তেল আয়ের ৮০ শতাংশেরও বেশি রাজস্ব আয় করতে সক্ষম হয়েছে। বৈশ্বিক জ্বালানি সংকটের মধ্যে হরমুজ প্রণালি ঘিরে সামরিক উত্তেজনা সত্ত্বেও আন্তর্জাতিক বাজারে ইরানের তেল বিক্রি অব্যাহত রয়েছে।
https://nagad.com.bd/bn/services/?service=add-money-from-bank








































আপনার মতামত লিখুন :