Swadesh Chitro
  • ঢাকা মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩
banner

ইরানের ‘স্লিপার সেলে’র হুমকিতে সংযুক্ত আরব আমিরাত


FavIcon
আন্তর্জাতিক ডেস্ক:
প্রকাশিত: অক্টোবর ১৭, ২০২৬, ০৩:৩৭ পিএম
ইরানের ‘স্লিপার সেলে’র হুমকিতে সংযুক্ত আরব আমিরাত
সংযুক্ত আরব আমিরাতের ফেডারেল ন্যাশনাল কাউন্সিলের প্রতিরক্ষা, অভ্যন্তরীণ ও পররাষ্ট্র বিষয়ক কমিটির চেয়ারম্যান আলী রশিদ আল নুয়াইমি

চলতি বছরের শুরুর দিকে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার সময় সংযুক্ত আরব আমিরাত একাধিক নিরাপত্তা চ্যালেঞ্জের মুখে পড়েছিল। দেশটির ফেডারেল ন্যাশনাল কাউন্সিলের প্রতিরক্ষা, অভ্যন্তরীণ ও পররাষ্ট্র বিষয়ক কমিটির চেয়ারম্যান ডক্টর আলী রশিদ আল নুয়াইমি জানান, স্লিপার সেললের মতো গোপন হুমকিতেও পড়েছিল তারা। শুক্রবার (১৬ অক্টোবর) গালফ নিউজের এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।

দুবাইয়ে ইউএই করেসপন্ডেন্টস কাউন্সিলে বক্তব্য প্রদানকালে আল নুয়াইমি জানান, কেবল আকাশপথের আক্রমণই নয়, ইরানি বাহিনীকে হামলা পরিচালনায় সহায়তা করা গুপ্তচর বা ‘স্লিপার সেল’-এর মতো গোপন হুমকিও তাদের মোকাবিলা করতে হয়েছে। এই ধরনের নিরাপত্তা শঙ্কার মধ্যেও শপিং মল, রেস্তোরাঁ ও সমুদ্রসৈকত খোলা রেখে দেশটির সরকার স্বাভাবিক জীবনযাত্রা বজায় রাখতে সক্ষম হয়েছিল।

আল নুয়াইমি উল্লেখ করেন, হামলা চলাকালে আবুধাবির গ্যালেরিয়া মলে তার উপস্থিতি এক ইসরায়েলি পরিচিতজনকে অবাক করেছিল, যা মধ্যপ্রাচ্যের সামাজিক বাস্তবতা ও সহাবস্থান সম্পর্কে ইতিবাচক ধারণা তৈরি করে। সংঘাতময় পরিস্থিতিতেও কথোপকথন ও পারস্পরিক বোঝাপড়া বাড়ানোর লক্ষ্যে তিনি সম্প্রতি পৃথকভাবে ইসরায়েলি ও ফিলিস্তিনি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছেন বলেও জানান।

চিত্র

কুয়েত, বাহরাইন ও কাতারের মতো গালফ অঞ্চলের একাধিক দেশ ইতোপূর্বে ইরানের সঙ্গে সম্পৃক্ত গুপ্তচরবৃত্তি ও নাশকতামূলক নেটওয়ার্ক ধ্বংসের কথা নিশ্চিত করেছে। সংযুক্ত আরব আমিরাতের ন্যাশনাল ইমার্জেন্সি ক্রাইসিস অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি (এনসিইএমএ) জানিয়েছে যে জাতীয় নিরাপত্তা রক্ষায় তাদের প্রাথমিক সতর্কবার্তা ব্যবস্থা কার্যকর ভূমিকা পালন করছে।  সূত্র: গালফ নিউজ

Banner
Side banner
Side banner