সিরাজগঞ্জ পৌরসভায় নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে সিভিল সার্জন ডাঃ ফরহাদের বিরুদ্ধে। পৌরসভার বিভিন্ন সূত্র ও স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে এই প্রতিবেদন তৈরি করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা গেছে, পৌরসভার ক্রয় সংক্রান্ত কমিটির সদস্য হিসেবে ডাঃ ফরহাদ বিভিন্ন কোম্পানির ওষুধ কেনার ক্ষেত্রে প্রভাব বিস্তার করেন বলে অভিযোগ রয়েছে। এছাড়া আরবান হেলথকেয়ার প্রকল্পে অনিয়মের মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগও উঠেছে তার বিরুদ্ধে। সংশ্লিষ্টদের দাবি, দীর্ঘ দেড় যুগের বেশি সময় ধরে একই স্থানে কর্মরত রয়েছেন ডাঃ ফরহাদ যা সরকারি চাকরি- মালার বিধি পরিপন্থী।
ক্রয় কমিটির সদস্য হওয়ায় এই কর্মকর্তা পৌরসভার কেনাকাটায় যে, দূর্নীতি হয়। তার একটা অংশ অনায়াসে পেয়ে যান। নিন্ম মানের মশক নিধন ওষুধ ক্রয় করে নিজের পকেট ভরেছেন, এই কর্মকর্তা।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন সচেতন নাগরিকরা। অভিযুক্ত কর্মকর্তার মোবাইল ফোনে ফোন দিলেও তিনি তা রিসিভ করেন নি।যে কারণে তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি। বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তী পর্বে যুক্ত করা হবে।




















আপনার মতামত লিখুন :