Swadesh Chitro
  • ঢাকা বৃহস্পতিবার, ০৭ মে, ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩
banner
আসন্ন মেয়র নির্বাচন

আধুনিক, পরিচ্ছন্ন ও মাদক মুক্ত সিরাজগঞ্জ পৌরসভা গড়ার অঙ্গীকার করলেন, সাইদুর রহমান বাচ্চু


FavIcon
স্বদেশ চিত্র অনলাইন ডেস্ক:
প্রকাশিত: মে ৭, ২০২৬, ০১:০১ পিএম
আধুনিক, পরিচ্ছন্ন ও মাদক মুক্ত সিরাজগঞ্জ পৌরসভা গড়ার অঙ্গীকার করলেন, সাইদুর রহমান বাচ্চু
সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু

আধুনিক, পরিচ্ছন্ন ও মাদক মুক্ত সিরাজগঞ্জ পৌরসভা গড়ার অঙ্গীকার করলেন, সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক জনাব, সাইদুর রহমান বাচ্চু। তিনি বলেন, আসন্ন সিরাজগঞ্জ পৌরসভার মেয়র হিসেবে, পৌরবাসী যদি ভোটের মাধ্যমে আমাকে মেয়র নির্বাচিত করেন। তবে আমি পৌরবাসীর খাদেম হিসেবে নিজেকে নিযুক্ত করবো। আধুনিক, পরিচ্ছন্ন ও মাদক মুক্ত সিরাজগঞ্জ পৌরসভা গড়ে তোলা আমার অঙ্গীকার। 

তিনি বললেন, বর্তমানে মাদকের করাল গ্রাসে যুব সমাজ আজ ধ্বংসের দ্বারপ্রান্তে। যারা মাদকের সাথে জড়িত, তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্তাসহ, জিরো টলারেন্স নীতি গ্রহণ করবো।মাদক ব্যবসায়ীর কোন দলীয় পরিচয় থাকতে পারে না।তাদের পরিচয় একটাই তারা মাদক ব্যবসায়ী। 

তিনি আরও বলেন, যারা মেধাবী শিক্ষার্থী অথচ টাকার অভাবে পড়াশোনা করতে পারছে না, তাদের বৃত্তি প্রদানের ব্যবস্তা করে, পড়াশোনা করতে  উৎসাহ দেব।

যমুনা নদীর ধারে উন্নত মানের হোটেল ও পর্যটন কেন্দ্র গড়ে তুলবো।

যারা ব্যবসা করতে আগ্রহী তাদের সুযোগ সুবিধা প্রদান করে, ব্যবসায় আগ্রহ সৃষ্টি করবো । 

পৌরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে, নিজেকে নিযুক্ত করবো।খেলাধুলা ও সংস্কৃতিতে তরুণ প্রজন্মকে উৎসাহ দেয়া। মাদক বিরোধী প্রচারণা অব্যাহত রাখা। সিরাজগঞ্জ পৌরসভাকে আধুনিকায়ন ও সৌন্দর্যের প্রতীক হিসেবে গড়ে তুলবো। 

তরুণ প্রজন্মের এই নেতা সাইদুর রহমান বাচ্চু দীর্ঘ আন্দোলন সংগ্রামে এবং বিপদে আপদে সর্বদা দলীয় নেতা- কর্মীদের সাথে ছিলেন। দুর্দিনে সিরাজগঞ্জ জেলা বিএনপিকে সুসংগঠিত করা ও আন্দোলন সংগ্রামে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। যে কারণে তিনি তরুণ প্রজন্মের কাছে  একজন আদর্শ নেতা হিসেবে সুপরিচিত। সামাজিক কর্মকান্ড ও বিপদে আপদে অসহায় মানুষের পার্শ্বে দাঁড়িয়ে সাহায্যের হাত বাড়িয়েছেন তিনি। 

Banner
Side banner
Side banner