Swadesh Chitro
  • ঢাকা রবিবার, ৩০ আগস্ট, ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩
banner

প্রবাসীর স্ত্রীকে গণধর্ষণ, মাস্টারমাইন্ড গ্রেফতার


FavIcon
হবিগঞ্জ,প্রতিবেদক:
প্রকাশিত: অক্টোবর ২, ২০২৩, ০৮:৪৫ পিএম
প্রবাসীর স্ত্রীকে গণধর্ষণ, মাস্টারমাইন্ড গ্রেফতার
প্রবাসীর স্ত্রীকে গণধর্ষণ, মাস্টারমাইন্ড গ্রেফতার

হবিগঞ্জের মাধবপুরে প্রবাসীর স্ত্রীকে গণধর্ষণ মামলার মাস্টারমাইন্ড মাজহারুল ইসলামকে (৩৫) বিদেশ পালিয়ে যাওয়ার সময় বিমানবন্দর থানা পুলিশের সহযোগিতায় গ্রেফতার করা হয়েছে। রোববার সন্ধ্যায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে আটক করা হয়।

পরে মামলার তদন্ত কর্মকর্তা পরিদর্শক গোলাম মোস্তফা সোমবার ভোররাতে তাকে মাধবপুর থানায় নিয়ে আসেন। দুপুরে আদালতে পাঠানো হলে বিচারক মাজহারুলকে জেলহাজতে প্রেরণ করেন।

মাজহারুল ইসলাম উপজেলার ধর্মঘর ইউনিয়নের বৈষ্ঠবপুর গ্রামের ফালু মিয়ার ছেলে।

মাধবপুর থানার ওসি রকিবুল ইসলাম খান জানান, ধর্মঘর ইউনিয়নে গত ২৭ সেপ্টেম্বর দিবাগত রাত ১টার দিকে আপত্তিকর ছবি ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে এক প্রবাসীর স্ত্রীকে গণধর্ষণ করে। এ ঘটনায় ২৯ সেপ্টেম্বর ভিকটিম বাদী হয়ে মাধবপুর থানায় মামলা দায়ের করেন। এ ঘটনার মাস্টারমাইন্ড ও মামলার আসামি মাজহারুল ইসলাম গ্রেফতার এড়াতে গোপনে একটি ফ্লাইটে সৌদি আরবে পালিয়ে যাচ্ছিলেন। ঢাকার বিমানবন্দরে ইমিগ্রেশন পুলিশ তাকে গ্রেফতার করে।

এর আগে শুক্রবার মামলার এজহারভুক্ত আসামি সুলতানপুর গ্রামের জারু মিয়ার ছেলে ফারুক মিয়া, ইদ্রিছ আলীর ছেলে জজ মিয়াকে গ্রেফতার করা হয় বলে ওই পুলিশ কর্মকর্তা জানান।

Banner
Side banner

সারাদেশ বিভাগের আরো খবর

Small Banner
Side banner