সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার পূর্ণিমাগাতী ইউনিয়নের ঘিয়ালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরী কাম প্রহরীর বিরুদ্ধে বিদ্যালয়ের কক্ষ ব্যবহার করে কোচিং বাণিজ্য চালানোর অভিযোগ উঠেছে। পাশাপাশি নিয়োগ ও জাতীয় পরিচয়পত্র (ভোটার তালিকা) সংক্রান্ত তথ্য নিয়েও স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন ও বিতর্ক তৈরি হয়েছে।
পুরনো একটি প্রতিবেদন ও সংশ্লিষ্ট নথিপত্র পর্যালোচনায় জানা যায়, ঘিয়ালা গ্রামের মৃত কোরবান আলীর এক মাত্র ছেলে সাবেক সাধারণ সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ ৪নং ওয়ার্ড পুর্নিমা গাতী ইউনিয়ন নাম: হারুন অর রশিদ ওই বিদ্যালয়ে দপ্তরী কাম প্রহরী পদে কর্মরত রয়েছেন। অভিযোগ রয়েছে, স্থানীয় প্রভাব খাটিয়ে তৎকালীন প্রধান শিক্ষক মো. আব্দুর রশিদ ও সভাপতি কে ম্যানেজ করে তিনি বিদ্যালয়ের শ্রেণিকক্ষ ব্যবহার করে কোচিং ব্যবসা পরিচালনা করতেন।
অভিযোগে আরও উল্লেখ করা হয়, ২০১৫ সালের ২৮ ফেব্রুয়ারি নিয়োগপ্রাপ্ত হয়ে ১ মার্চ তিনি চাকরিতে যোগদান করেন। সে সময় নাম ও জন্মতারিখ পরিবর্তন করে ‘মো. শহিদুল ইসলাম’, পিতা—মৃত কোরবান আলী, জন্ম তারিখ ১৮/১১/১৯৮৫ পরিচয়ে চাকরিতে যুক্ত হওয়ার বিষয়টি নিয়েও প্রশ্ন ওঠে। তার বর্তমান বয়স ৬২বছর। সংযুক্ত ভোটার তালিকার একটি কপিতে ৮৩৬ নম্বর ক্রমিকে ‘মোঃ শহিদুল ইসলাম’, পিতা—মোঃ কোরবান আলী সরকার, জন্ম তারিখ ১৮/১১/১৯৮৫ তথ্য দেখা যায়, কোরবান আলীর শহিদুল নামে কোনো সন্তান নেই বলে যানা যায়।
এছাড়া ভোটার তালিকার আরেকটি অংশে ৮৭২ নম্বর ক্রমিকে ‘মোঃ মামুনুর রশিদ’, পিতা—মোঃ হারুন অর রশিদ, মাতা—মোছাঃ মাসুমা খাতুন, জন্ম তারিখ ১৯/০৫/১৯৯৯ তথ্য রয়েছে এবং হারুন অর রশীদ অরফে শহিদুল এর এক মাত্র ছেলে। অপর একটি ভোটার তালিকার পাতায় ৫২৩ নম্বর ক্রমিকে হারুন অর রশীদ এর স্ত্রী মোছাঃ মাসুমা খাতুন’, পিতা—মোঃ হযরত আলী, মাতা—মোছাঃ সাহেরা খাতুন, জন্ম তারিখ ২১/০৯/১৯৮১ তথ্য পাওয়া যায়।
স্থানীয় বাসিন্দাদের দাবি, সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের কক্ষ ব্যক্তিগত কোচিং বাণিজ্যে ব্যবহার এবং নিয়োগ ও নথিপত্রের অসংগতি নিয়ে দীর্ঘদিন ধরেই এলাকায় আলোচনা রয়েছে। বিষয়টি নিরপেক্ষভাবে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট শিক্ষা প্রশাসন ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।



























আপনার মতামত লিখুন :