Swadesh Chitro
  • ঢাকা শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
banner

যশোরে জাল স্ট্যাম্প চক্রের মূল হোতা কে? আঙুল উঠছে সাব-রেজিস্ট্রি অফিসের দিকে


FavIcon
মোঃ নজরুল ইসলাম,(নিজস্ব প্রতিবেদক)যশোর:
প্রকাশিত: নভেম্বর ২৭, ২০২৬, ১২:২৪ পিএম
যশোরে জাল স্ট্যাম্প চক্রের মূল হোতা কে? আঙুল উঠছে সাব-রেজিস্ট্রি অফিসের দিকে

যশোর সদর সাব-রেজিস্ট্রি অফিস যেন এখন অনিয়মের আখড়ায় পরিণত হয়েছে। অফিসের কপিস্ট ইসমাইল হোসেনের বিরুদ্ধে লাইসেন্স ছাড়াই দীর্ঘদিন ধরে স্ট্যাম্প বিক্রির গুরুতর অভিযোগ উঠেছে। তার কাছ থেকে কেনা ২০ টাকার কোর্টফি জাল বলে প্রমাণিত হওয়ার অভিযোগ পাওয়ার পর পুরো অফিসপাড়ায় তোলপাড় শুরু হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, স্ট্যাম্প বিক্রির কোনো বৈধ লাইসেন্স না থাকা সত্ত্বেও ইসমাইল হোসেন দীর্ঘদিন ধরে প্রকাশ্যে স্ট্যাম্প বিক্রি করে আসছেন বলে অভিযোগ রয়েছে। কার ছত্রছায়ায়, কোন ক্ষমতাবলে একজন কপিস্ট হয়ে তিনি এই ব্যবসা চালিয়ে যাচ্ছেন তা নিয়ে এখন জনমনে তীব্র প্রশ্ন উঠেছে।
ভুক্তভোগী এক গ্রাহকের অভিযোগ, ইসমাইল হোসেনের কাছ থেকে স্ট্যাম্প কিনে তিনি প্রয়োজনীয় কাজে ব্যবহার করেন। কিন্তু পরবর্তীতে অন্য জায়গায় স্ট্যাম্প পরিবর্তন করতে গেলে ২০ টাকার কোর্টফিটি জাল বলে শনাক্ত হয় বলে তিনি দাবি করেন। এতে ওই গ্রাহক আর্থিক ক্ষতির পাশাপাশি মারাত্মক আইনগত জটিলতার মুখে পড়েছেন।
সংশ্লিষ্টদের আশঙ্কা, এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এর পেছনে একটি সংঘবদ্ধ অসাধু চক্র সক্রিয় থাকতে পারে, যারা জাল স্ট্যাম্প বাজারে ছেড়ে সরকারকে বিপুল অঙ্কের রাজস্ব থেকে বঞ্চিত করছে এবং সাধারণ মানুষকে প্রতারণার ফাঁদে ফেলছে। জমি রেজিস্ট্রিসহ গুরুত্বপূর্ণ সরকারি দলিলে জাল স্ট্যাম্প ব্যবহৃত হলে তার বৈধতা নিয়েও বড় ধরনের সংকট তৈরি হতে পারে।
এ বিষয়ে সচেতন মহলের দাবি অত্যন্ত স্পষ্ট অবিলম্বে যশোর সদর সাব-রেজিস্ট্রি অফিসে কারা বৈধ লাইসেন্স নিয়ে স্ট্যাম্প বিক্রি করছেন, তার তালিকা প্রকাশ করতে হবে। একই সঙ্গে অভিযুক্ত ব্যক্তির স্ট্যাম্পের উৎস অনুসন্ধান করে জাল স্ট্যাম্প চক্রের সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে। অন্যথায় সরকারি অফিসের ভেতরে বসে এ ধরনের প্রতারণা চলতে থাকবে।এ অভিযোগের বিষয়ে যোগাযোগ করা হলে ইসমাইল হোসেন সমস্ত অভিযোগের বিষয় অস্বীকার এগুলো একেবারে ভিত্তিহীন । তিনি কোন স্ট্যাম্প বা কোর্টফি বিক্রি করেন না ।

Banner
Side banner

সারাদেশ বিভাগের আরো খবর

Small Banner
Side banner