Swadesh Chitro
  • ঢাকা রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩
banner

ব্যাটিং বিপর্যয়ে ভারত, ক্রাইস্টচার্চে উড়ছে নিউজিল্যান্ড


FavIcon
স্পোর্টস ডেস্ক:
প্রকাশিত: নভেম্বর ২৮, ২০২৬, ০৩:৩৬ পিএম
ব্যাটিং বিপর্যয়ে ভারত, ক্রাইস্টচার্চে উড়ছে নিউজিল্যান্ড
ক্রাইস্টচার্চ টেস্টে ব্যাটিং বিপর্যয়ে ভারত।

ক্রাইস্টচার্চ টেস্টে চরম ব্যাটিং বিপর্যয়ে পড়েছে ভারত। এতে দ্বিতীয় দিন শেষে চালকের আসনে নিউজিল্যান্ড। প্রথম ইনিংসে কিউইদের ৩৫৬ রানের জবাবে ১১৬ রান তুলতেই ৬ উইকেট হারিয়ে ফেলেছে শুভমান গিলরা। কিউইদের চেয়ে এখনো ২৪০ রানে পিছিয়ে আছে ভারত।

৫ উইকেটে ২৪৬ রান তুলে প্রথম দিন শেষ করেছিল নিউজিল্যান্ড। শনিবার (২৮ নভেম্বর) দ্বিতীয় দিনের শুরুতে ৩৬ রান করে আউট হন গ্লেন ফিলিপস। এরপর এক প্রান্ত আগলে রেখে দলের রান বাড়াতে থাকেন টম ব্লান্ডেল। সপ্তম উইকেটে নাথান স্মিথের সঙ্গে ৪৪ রানের জুটি গড়েন তিনি। স্মিথের ব্যাট থেকে আসে ২৬ রান।

Yashasvi Jaiswal was bowled off a jaffa, New Zealand vs India, 2nd Test, Christchurch, 2nd day, November 28, 2026

শেষ পর্যন্ত ৮৯ রান করে আউট হন ব্লান্ডেল। তার ইনিংসে ভর করে নিউজিল্যান্ডের সংগ্রহ দাঁড়ায় ৩৫৬ রান। ভারতের হয়ে বল হাতে একাই পাঁচটি উইকেট নেন আকাশ দীপ।

জবাবে ব্যাটিংয়ে নেমে শুরুতেই বিপদে পড়ে ভারত। ইনিংসের প্রথম ওভারেই রানের খাতা খোলার আগেই আউট হন যশস্বী জয়সওয়াল। তিনে নামা দেবদূতও বেশিক্ষণ উইকেটে থাকতে পারেননি। 

Kyle Jamieson had Devdutt Padikkal nicking behind, New Zealand vs India, 2nd Test, Christchurch, 2nd day, November 28, 2026

একপর্যায়ে ১০৪ রান তুলতেই ৫ উইকেট হারায় ভারত। শেষ পর্যন্ত দ্বিতীয় দিন শেষ হয় ভারতের ৬ উইকেটে ১১৬ রান নিয়ে। ৭ রানে অপরাজিত আছেন ধ্রুব জুরেল। 

Banner
Side banner
Side banner