Swadesh Chitro
  • ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
banner
ধর্ষনের অভিযোগ:

কনটেন্ট ক্রিয়েটর ঈসমাইল পুলিশ হেফাজতে


FavIcon
ময়মনসিংহ,প্রতিবেদক:
প্রকাশিত: জুলাই ৯, ২০২৪, ০৮:৩০ পিএম
কনটেন্ট ক্রিয়েটর ঈসমাইল পুলিশ হেফাজতে
কনটেন্ট ক্রিয়েটর ঈসমাইল পুলিশ হেফাজতে

ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার আলোচিত কনটেন্ট ক্রিয়েটর ঈসমাইল হোসেন (৩৫) কে পুলিশ হেফাজতে রাখা হয়েছে।

মঙ্গলবার (৯ জুলাই) দুপুরে তাকে থানায় ডেকে এনে জিজ্ঞাসাবাদের জন‍্য হেফাজতে নেওয়া হয়।

এর আগে উপজেলার খন্দকপাড়া গ্রামের বাসিন্দা ভিকটিম কিশোরীর মা এই অভিযোগ দায়ের করে বলে জানিয়েছেন হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মাহাবুবুল হক।

তিনি আরও বলেন, ধর্ষনের অভিযোগ ঈসমাইলের বিরুদ্ধে অভিযোগ দায়ের হলেও এখন জানা গেছে ভুক্তভোগী কিশোরী তার দ্বিতীয় স্ত্রী। গোপনে সে এক বছর আগে ওই কিশোরীকে বিয়ে করেছিল। সম্প্রতি তাকে তালাক দেওয়ায় কিশোরীর মা থানায় এই ধর্ষনের অভিযোগ করে। এ ঘটনায় ঈসমাইলকে থানায় ডেকে জিজ্ঞাসাবাদের জন‍্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। ঘটনাটি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব‍্যবস্থা নেওয়া হবে।

লিখিত অভিযোগে উল্লেখ করা হয়, ভিকটিম কিশোরীকে ঈসমাইল হোসেন তার বাড়িতে ঝিয়ের কাজ করার সময় বিয়ের প্রলোভনে ধর্ষন করেছে। এখন সে বিয়ে না করে উল্টো হুমকি দিচ্ছে।

দুই সন্তানের জনক ঈসমাইল হোসেন উপজেলার কালিয়ানীকান্দা গ্রামের বাসিন্দা মো: সুরুজ আলীর ছেলে।

Banner
Side banner
Side banner