Swadesh Chitro
  • ঢাকা রবিবার, ০৫ জুলাই, ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩
banner

সিলেটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংগঠক ছুরিকাহত


FavIcon
সিলেট প্রতিবেদক:
প্রকাশিত: জুলাই ২৫, ২০২৫, ০৮:৫৮ পিএম
সিলেটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংগঠক ছুরিকাহত
সিলেটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংগঠক ছুরিকাহত

সিলেটে এনসিপির জুলাই পদযাত্রার আগের রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিলেট মহানগরের এক সংগঠককে ছুরিকাঘাত করা হয়েছে। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে নগরীর মদিনা মাকের্ট এলাকায় এ হামলা চালানো হয়।

আহত তৌফিক ওমর তানভীর (২১) মদিনা মার্কেট এলাকার হারুন অর রশিদের ছেলে।

সিলেট মহানগর পুলিশের মুখপাত্র মোহাম্মদ সাইফুল বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার রাতে স্কুলের সামনে কয়েক যুবক তানভীরকে বাম পায়ের উরুতে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

পরে এ ঘটনায় জড়িত নগরীর আখালিয়া এলাকার নোয়াপাড়ার আনসার আলীর ছেলে মারুফ আহমেদকে (১৮) বৃহস্পতিবার রাত ২টার দিকে আটক করা হয় বলে জানান মোহাম্মদ সাইফুল।

পুলিশের ধারণা, পূর্ব বিরোধ এবং সিনিয়র-জুনিয়র নিয়ে বিতর্কের জেরে এ ঘটনাটি ঘটতে পারে। জড়িতদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Banner
Side banner

সারাদেশ বিভাগের আরো খবর

Small Banner
Side banner