Swadesh Chitro
  • ঢাকা রবিবার, ০৪ অক্টোবর, ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩
banner

তারেক রহমানকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানালেন যুবরাজ সালমান


FavIcon
স্বদেশ চিত্র ,প্রতিবেদক:
প্রকাশিত: আগস্ট ১৭, ২০২৬, ০৮:১৮ পিএম
তারেক রহমানকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানালেন যুবরাজ সালমান
সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে তার কাছে এ আমন্ত্রণপত্র হস্তান্তর করেন বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফের এইচ. বিন আবিয়াহ।

প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন দেশটির ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান বিন আবদুল আজিজ আল সৌদ।

সোমবার (১৭ আগস্ট) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে তার কাছে এ আমন্ত্রণপত্র হস্তান্তর করেন বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফের এইচ. বিন আবিয়াহ।

ক্রাউন প্রিন্সের পক্ষে সৌদি রাষ্ট্রদূত প্রধানমন্ত্রীর কাছে সফরের আমন্ত্রণপত্র পৌঁছে দেন। এ সফরের সময়সূচি ও আনুষঙ্গিক আনুষ্ঠানিকতার বিষয়ে পরে সিদ্ধান্ত নেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

 

বিষয়টি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব শাহাদাত হোসেন স্বাধীন। তিনি বলেন, সৌদি যুবরাজ প্রধানমন্ত্রী তারেক রহমানকে তার দেশ সফরের জন্য আমন্ত্রণ জানিয়েছেন। এ সংক্রান্ত একটি আমন্ত্রণপত্র প্রধানমন্ত্রীর কাছে দেশটির রাষ্ট্রদূত পৌঁছে দিয়েছেন।

Banner
Side banner
Side banner