Swadesh Chitro
  • ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
banner

যশোরে পুলিশ অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে দুই নারীসহ পাঁচজনকে আটক


FavIcon
মোঃ নজরুল ইসলাম,(নিজস্ব প্রতিবেদক)যশোর:
প্রকাশিত: আগস্ট ১৭, ২০২৬, ১১:৪৯ এএম
যশোরে পুলিশ অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে দুই নারীসহ পাঁচজনকে আটক
যশোরে পুলিশ অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে দুই নারীসহ পাঁচজনকে আটক

যশোর শহরের নাজির শংকরপুর খুলনা রোড এলাকার আলোচিত পিয়াসের চারতলা ভবনে অভিযান চালিয়ে অনৈতিক কাজের সময় দুই নারীসহ পাঁচজনকে আটক করেছে সদর পুলিশ ফাঁড়ির সদস্যরা জানিয়েছেন। এ সময় ভবনের একটি ফ্ল্যাট থেকে মাদক সেবনের বিভিন্ন সরঞ্জামও উদ্ধার করা হয়েছে জানান। ১৬ আগস্ট রোববার রাত ১১ টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়।

আটকরা হলেন, রূপদিয়া এলাকার আইয়ুব আলী, ঢাকার মহাখালী টিএন্ডটি কলোনির সুমন, বকচর এলাকার শুভ্র চৌধুরী, বারান্দীপাড়া পূর্বপাড়ার ফারিয়া এবং ঝুমঝুমপুর এলাকার লিমা খাতুন।

 
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযানের সময় ভবনের মালিক ও চিহ্নিত মাদক কারবারী পিয়াস চারতলার ছাদ থেকে পাশের আরেকটি চারতলায় ভবনের ছাদে লাফ দিয়ে পালানোর চেষ্টা করেন। এসময় তিনি আহত হন।

স্থানীয়দের অভিযোগ, পিয়াস দীর্ঘদিন ধরে তার ভবনের বিভিন্ন ফ্ল্যাটে নারী এনে অনৈতিক কার্যকলাপ পরিচালনা করতেন। একই সঙ্গে সেখানে নিয়মিত মাদক সেবন ও মাদক বিক্রির আসর বসত বলেও অভিযোগ রয়েছে। অভিযানের সময় ফ্ল্যাট তল্লাশি করে মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। নজরুল ইসলাম নিজস্ব প্রতিবেদক

Banner
Side banner
Side banner