Swadesh Chitro
  • ঢাকা সোমবার, ১৭ আগস্ট, ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩
banner

বেনাপোলে ৫ শতাধিক নারীকে স্বাবলম্বী করার আলো ছড়াচ্ছে ‘আলোকিত নারী’


FavIcon
মোঃ নজরুল ইসলাম,(নিজস্ব প্রতিবেদক)যশোর:
প্রকাশিত: আগস্ট ১৭, ২০২৬, ০২:৩০ পিএম
বেনাপোলে ৫ শতাধিক নারীকে স্বাবলম্বী করার আলো ছড়াচ্ছে ‘আলোকিত নারী’
বেনাপোলে ৫ শতাধিক নারীকে স্বাবলম্বী করার আলো ছড়াচ্ছে ‘আলোকিত নারী’

যশোরে বেনাপোলে পিছিয়ে পড়া ও অসচ্ছল নারীদের আত্মনির্ভরশীল করে তুলতে অনন্য ভূমিকা রাখছে ‘আলোকিত নারী’ নামের একটি সামাজিক সংগঠন। বর্তমানে বেনাপোল পৌরসভা এলাকার প্রায় ৫ শতাধিক নারী সংগঠনটির মাধ্যমে নিজেদের দক্ষ ও স্বাবলম্বী করার সুযোগ পাচ্ছেন।রোববার বিকেলে বেনাপোল পৌরসভার কাগজপুকুর গ্রামে পরিচালিত ‘আলোকিত নারী’ প্রশিক্ষণ কেন্দ্রটির কার্যক্রম পরিদর্শনে যান উপজেলা সমাজসেবা কর্মকর্তা মেহেদী হাসান।

পরিদর্শনকালে তিনি প্রশিক্ষণার্থী নারীদের সাথে মতবিনিময় করেন, বিভিন্ন হস্তশিল্প ও কারিগরি কার্যক্রম সরেজমিনে দেখেন এবং সংগঠনের সার্বিক কাজের খোঁজখবর নেন।বর্তমানে কেন্দ্রটিতে ৭৩ জন অসচ্ছল নারী সেলাই, কুটিরশিল্প ও হস্তশিল্পসহ নানাবিধ সৃজনশীল কাজের প্রশিক্ষণ নিচ্ছেন। ইতোমধ্যে প্রশিক্ষণ নিয়ে অনেক নারী নিজেদের উপার্জনের পথ তৈরি করেছেন এবং পরিবারের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে অবদান রাখছেন।

গ্রামীণ নারীদের ক্ষমতায়ন, কর্মসংস্থান ও অর্থনৈতিক স্বাধীনতার লক্ষ্য নিয়ে সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মোস্তাফিজ্জোহা সেলিম সংগঠনটি প্রতিষ্ঠা করেন। পরিদর্শন শেষে সমাজসেবা কর্মকর্তা মেহেদী হাসান বলেন, নারীদের দক্ষতা বৃদ্ধি ও কর্মসংস্থান তৈরিতে এ উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। স্থানীয় পর্যায় থেকে দারিদ্র্য বিমোচনে এটি একটি ইতিবাচক দৃষ্টান্ত। সরকারিভাবেও এসব উদ্যোগে সহযোগিতার সুযোগ রয়েছে।

সংগঠনের সভাপতি ও প্রতিষ্ঠাতা মোস্তাফিজ্জোহা সেলিম বলেন, সামাজিক দায়বদ্ধতা থেকে আমরা এই কাজ শুরু করেছি। নারীদের শুধু প্রশিক্ষণ দিয়ে থেমে থাকা নয়, তাঁদের তৈরি পণ্যের বাজারজাতকরণ ও স্থায়ী কর্মসংস্থানের পরিকল্পনা আমাদের রয়েছে। সরকারি-বেসরকারি সহায়তা পেলে এ কার্যক্রম আরও বিস্তৃত করা সম্ভব হবে।

বিশেষজ্ঞরা মনে করছেন, গ্রামীণ নারীদের দক্ষ করে আয়মুখী কাজে যুক্ত করার এই প্রচেষ্টা স্থানীয় অর্থনীতিকে শক্তিশালী করার পাশাপাশি সমাজে নারীর অবস্থান ও মর্যাদা সুদৃঢ় করতে কার্যকর ভূমিকা রাখছে।

পরিদর্শনকালে সংগঠনের সাধারণ সম্পাদক মোমতাজ খাতুন, সহসভাপতি উজ্জ্বল হোসেন, অর্থ সম্পাদক আজিজুল হক, দপ্তর সম্পাদক ইব্রাহিম হোসেন এবং প্রশিক্ষণ কেন্দ্রটির সভাপতি ও প্রশিক্ষক সেলিনা বেগমসহ অন্যান্য সদস্য ও প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন। 

নজরুল ইসলাম নিজস্ব প্রতিবেদক

Banner
Side banner

সারাদেশ বিভাগের আরো খবর

Small Banner
Side banner