Swadesh Chitro
  • ঢাকা রবিবার, ০৫ জুলাই, ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩
banner

বরিশালে আসমা হত্যার ঘটনায় স্বামী ও মেয়েকে গ্রেফতার


FavIcon
বরিশাল,প্রতিবেদক:
প্রকাশিত: জুলাই ২৬, ২০২৫, ০২:০৩ পিএম
বরিশালে আসমা হত্যার ঘটনায় স্বামী ও মেয়েকে গ্রেফতার
বরিশালে আসমা হত্যার ঘটনায় স্বামী ও মেয়েকে গ্রেফতার

বরিশালের বাকেরগঞ্জে আসমা হত্যার ঘটনায় স্বামী আবুল হোসেন (৫৫) ও সৎ মেয়ে সাকিবাকে (২৫) গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (২৬ জুলাই) সকালে থানার উপ পুলিশ পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম নারায়ণগঞ্জ থেকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করা হয়।

বাকেরগঞ্জ থানা সূত্রে জানা গেছে, চলতি বছরের ১৭ জুন (মঙ্গলবার) সন্ধ্যায় উপজেলার কলসকাঠী গ্রামে আসমা বেগম (৫৫) নামে একজন গৃহবধূকে গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা।

নিহতের স্বামী আবুল হোসেন জানান, তার স্ত্রী মাগরিবের নামাজের পর মোবাইল ফোনে তাকে শেষবারের মতো দেখতে যাওয়ার জন্য অনুরোধ জানালেও তিনি বাসায় গিয়ে তার স্ত্রীর রক্তাক্ত লাশ দেখতে পান। পরে স্থানীয়দের সহযোগিতায় বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তার স্ত্রীকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের বড় ছেলে আছিম বিল্লাহ আসামিদের বিরুদ্ধে বাকেরগঞ্জ থানায় একটি হত্যা মামলা করেন।

এ ব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই রফিকুল ইসলাম বলেন, তদন্ত করতে গিয়ে নিহত আসমার স্বামী ও সৎ মেয়ের অসংলগ্ন কথাবার্তা ও প্রাথমিকভাবে হত্যার ঘটনায় সংশ্লিষ্টতা পাওয়ায় তাদেরকে গ্রেফতার করা হয়েছে।

বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ বলেন, আসমা বেগম হত্যার ঘটনায় তার স্বামী ও সৎ মেয়েকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে প্রাথমিকভাবে তাদের সংশ্লিষ্টতা পাওয়ায় তাদেরকে জেল হাজতে পাঠানো হয়েছে।

 

Banner
Side banner

সারাদেশ বিভাগের আরো খবর

Small Banner
Side banner