Swadesh Chitro
  • ঢাকা মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩
banner

কুষ্টিয়া কলেজ মোড়ে সরকারি কোয়ার্টারের জায়গা দখল করে নেতার সাইকেল স্ট্যান্ড!


FavIcon
শরিফ মাহমুদ,কুষ্টিয়া,প্রতিবেদক:
প্রকাশিত: নভেম্বর ১৬, ২০২৬, ০৩:৫০ পিএম
কুষ্টিয়া কলেজ মোড়ে সরকারি কোয়ার্টারের জায়গা দখল করে নেতার সাইকেল স্ট্যান্ড!

কুষ্টিয়া শহরের গুরুত্বপূর্ণ এলাকা কলেজ মোড়ে সড়ক ও জনপদ বিভাগের সরকারি কোয়ার্টারের জায়গা দখল করে সাইকেল স্ট্যান্ড গড়ে তোলার অভিযোগ উঠেছে এক স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে।

সরকারি সম্পত্তি ব্যক্তিগত বা ব্যবসায়িক কাজে ব্যবহার করার এমন ঘটনায় স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

সরকারি কোয়ার্টারের জায়গা কীভাবে দখল করে সেখানে সাইকেল স্ট্যান্ড পরিচালনা করা হচ্ছে, তা নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে। সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষের অনুমতি রয়েছে কি না, থাকলে কোন প্রক্রিয়ায় অনুমতি দেওয়া হয়েছে তা খতিয়ে দেখা প্রয়োজন।

সরকারি সম্পত্তি রক্ষায় দায়িত্বপ্রাপ্ত কর্তৃপক্ষের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। অভিযোগের সত্যতা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

স্থানীয়দের দাবি, সরকারি জায়গা দখলের অভিযোগ তদন্ত করে জায়গাটির মালিকানা, বরাদ্দ ও ব্যবহারের বৈধতা যাচাই করা হোক। অনুমোদনহীন দখল প্রমাণিত হলে দখলমুক্ত করে সরকারি সম্পত্তি সরকারের নিয়ন্ত্রণে ফিরিয়ে আনা প্রয়োজন।

Banner
Side banner

সারাদেশ বিভাগের আরো খবর

Small Banner
Side banner